নাট্যাভিনেতা সোহেল খানের ছেলে মুশফিকুর রহমান খান সফল (২৫) ছিল মাদকসেবী। মাদকের টাকা জোগাতে তার কৌশল ছিল সুন্দরী নারীদের ধর্ষণের পর সেই দৃশ্যের ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে তাদের ফাঁসানো। ওইসব তরুণীকে ফাঁসিয়ে আদায় করা হতো লাখ লাখ টাকা। টাকার জন্য মরিয়া সফল এরই মধ্যে মাদক নিরাময় কেন্দ্রে দুই মাস থাকার পর বের হয়েই ফের ব্ল্যাকমেইলে সক্রিয় হয়।
একপর্যায়ে বাধ্য হয়ে এক তরুণী রোববার ক্যান্টনমেন্ট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন সফলের বিরুদ্ধে। মামলায় সফল খানকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক।
তিনি বলেন, আদালতের নির্দেশে আমরা অভিযুক্তকে দুই দিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীর করা অভিযোগের বেশ কিছু প্রমাণ পেয়েছি। আপত্তিকর ভিডিও ধারণের তথ্য-প্রমাণ মিলেছে। ঘটনার সঙ্গে সফলের সংশ্লিষ্টতা পেয়েছি। অনেক কিছু স্বীকারও করেছে সে।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, শুধু তার সঙ্গেই নয়, আরও অনেক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে সফল। এই কাজে সহযোগিতা করেছে সফলের বোন বনানী। ওই তরুণী আরও অভিযোগ করেন, সফলের বোন বনানী তাদের বাসার ভাড়াটিয়া ছিল। ২০১৮ সালে ওই বাসায় সফলের সঙ্গে পরিচয় করিয়ে দেয় বনানী। বন্ধুত্বের সম্পর্ক থেকে ফুঁসলিয়ে শারীরিক সম্পর্ক গড়ে দেয় সে।
ওই তরুণী বুধবার কান্নাজড়িত কণ্ঠে বলেন, বনানীর কারণেই তার সংসার ভাঙার উপক্রম হয়েছে। সফল খান তাকে বিভিন্নভাবে ফুঁসলিয়ে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রায়ই সে গিফট নেওয়ার নামে হাতিয়ে নিত লাখ লাখ টাকা। শুধু তাই নয়, আইফোন, দামি ঘড়িসহ বিভিন্ন সময় কৌশলে গিফট আদায় করত সফল। আর এসব করতে উদ্বুদ্ধ করত সফলের বোন বনানী। বনানীর বাসায় না গেলে দুই ভাইবোন রাগ করত। ২০১৯ সালে বাসা পরিবর্তনের পর সেই বাসায়ও যেতে বাধ্য করত তারা। এমন পরিস্থিতিতে তার সঙ্গে সম্পর্ক না রাখায় শুরু হয় ব্ল্যাকমেইল।
সর্বশেষ গত ৯ জানুয়ারি বিকাল ৫টার দিকে সফল খান জরুরি কথা আছে বলে উত্তরা পশ্চিম থানা এলাকার ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে অবস্থিত সিভিস ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে নিয়ে ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দিতে চাইলে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এরপর আরেক দফা সেখানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর ফের টাকা দাবি করে সফল। টাকা না দেওয়ায় বারবার চাপ সৃষ্টি করে। একপর্যায়ে গত ১৭ ফেব্রুয়ারি ওই অশ্লীল ভিডিও ও স্থিরচিত্র ভুক্তভোগীর চাচি ও চাচাতো ভাইয়ের মোবাইলে পাঠিয়ে দেয়। ওই ভিডিও দেখে ভুক্তভোগীর স্বজনরা সফলের বাবা, মা ও বোন বনানীকে জানানো হলে তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো হুমকি-ধমকি দেয়।
ভুক্তভোগী তরুণী আরও জানান, সফল টাকা না পেয়ে তার স্বামীকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার স্বামীকে হত্যার হুমকি দেয়।
এদিকে থানায় মামলা করতেও হয়রানির শিকার হয়েছেন ওই তরুণীর স্বজনরা। অশ্লীল ভিডিও ও স্থিরচিত্র দেখার পরও থানা পুলিশ মামলা নিতে অনীহা প্রকাশ করে। একপর্যায়ে মামলা নিতে থানা পুলিশ রাজি হলেও সেই মামলার বাদী হতে বলে তার স্বামীকে। পরে মামলার বাদী ওই তরুণীকে করা হলেও সেই মামলায় সফলের বোন বানানীকে অজ্ঞাত কারণে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে ওই তরুণীর মোবাইল ফোন পুলিশের হেফাজতেই রয়েছে। মামলার পরবর্তী তদন্ত নিয়ে সন্দিহান ওই তরুণী।
এদিকে সফলের বিরুদ্ধে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সূত্র জানিয়েছে, ছোটবেলা থেকেই সফল মাদকাসক্ত। বাবা-মায়ের সামনেই সে মাদক সেবন করত। তারা মিডিয়া জগতের লোক বলে এসবের তোয়াক্কা করত না। সপরিবারেই আড্ডায় বসে অশ্লীল ভাষায় কথা বলত। ২০২১ সালের আগস্টে ধানমন্ডি এলাকায় মাতাল অবস্থায় মারামারির ঘটনা ঘটায় সফল। ওই সময় তার বাবা সোহেল খান কোনো মামলা না করে ছেলেকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়ে দেন। গত বছরের নভেম্বরের মাঝামাঝি সেখান থেকে সফলকে নিয়ে আসেন তার বাবা।
এ বিষয়ে সোহেল খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই তরুণী দুই সন্তানের জননী। সে ষড়যন্ত্র করে আমার ছেলেকে ফাঁসিয়েছে। তিনি আরও বলেন, কিছুদিন আগে আমার ছেলেকে কে বা কারা মাথায় আঘাত করেছে। ওই ব্যাপারে আমি থানায় কোনো মামলা করিনি। আমার ছেলেটা প্রায় পাগল। তার মাথায় বেশ সমস্যা দেখা দিয়েছে।
ছেলে মাদকাসক্ত, তাকে নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে- এ সম্পর্কে তিনি বলেন, আমরা প্রথমে ভাবছিলাম সে মাদকাসক্ত। পরে সেখান থেকে পরীক্ষা-নিরীক্ষা করে জানানো হয়, তার ছেলের শরীরে মাদকের কোনো আলামত পাওয়া যায়নি। তিনি আরও বলেন, দীর্ঘদিন মিডিয়া জগতে কাজ করছি। কখনই আমার বা আমার পরিবারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ কেউ করেনি। আমার ছেলেটা অসুস্থ। তাই সে তেজগাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

০
‘তরুণী না ফাঁসালে’ ঘুমই হয় না সফলের!