ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। আগামী বছরের ১৪ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজে ১৪তম এই আসর শুরু হবে। ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই আসরের পর্দা নামবে ৫ ফেব্রুয়ারি।
চারটি গ্রুপে চারটি করে দল রেখে গ্রুপ করা হয়েছে। এই বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে 'এ' গ্রুপে। বাংলাদেশের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। 'বি' গ্রুপে উগান্ডার পাশাপাশি রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। উগান্ডা এই প্রতিযোগিতায় এই প্রথমবারের মতো অংশ নেবে।
'সি' গ্রুপে পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি। 'ডি' গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। এই টুর্নামেন্টে খেলছে না নিউজিল্যান্ড। কোয়ারেন্টাইন বিধিমালার কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের চার দেশের দশটি ভেন্যুতে আয়োজিত হবে এই আসর। ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে অ্যান্টিগুয়া ও বারমুডা, গায়ানা, সেন্ট কিটস ও নেভিস এবং ত্রিনিদাদ ও টোবাগো। গ্রুপ পর্বের খেলা শেষে প্রত্যেকটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল খেলবে কোয়ার্টার ফাইনালে। ফাইনালসহ এই আসরে ম্যাচ অনুষ্ঠিত হবে মোট ৪৮টি। সূচি প্রকাশ করে আইসিসি ইভেন্ট প্রধান ক্রিস টেটলি বলেন, আইসিসির এই টুর্নামেন্টটি খুবই উত্তেজনাকর। এর মাধ্যমে আমরা ভবিষ্যতের তারকাদের সন্ধান পাই। বিরাট কোহলি, বাবর আজম, জো রুট, শিমরন হেটমায়ারের মতো তারকাদের দেখাও মিলেছে এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। আশা করি এবারের আসরেই এমন তারকার দেখা মিলবে। একই সঙ্গে আমরা এটা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, এই আসর ওয়েস্ট ইন্ডিজ আয়োজন করবে।অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বছর দক্ষিণ আফ্রিকায় পরাশক্তি ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল যুবা টাইগাররা। এই পথে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন আকবর আলি। সেই আকবরকে এখন বিবেচনা করা হচ্ছে অন্যতম প্রতিভাধর হিসেবে।
সূত্র: আইসিসি

সূত্র: আইসিসিএখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!