বিনোদন ডেস্কঃ ৯ বছর আগে ২০১২ সালে গান লেখা শুরু করেছিলেন গীতিকার স্নেহাশীষ ঘোষ। এই ৯ বছরে এই গীতিকারের লেখা গানে কণ্ঠ দিয়েছেন দেশের নামিদামি শিল্পীরা তার লেখা গান গেয়েছেন।
সম্প্রতি মহিদুল মহিম পরিচালিত নিশো-মেহজাবীন অভিনীত ‘বান্টি-বানু’ একটি নাটক প্রকাশিত হয়েছে। এই নাটকে ‘চলো করি প্রেম’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান এবং কণা যার লেখক স্নেহাশীষ ঘোষ।
গত ২৬ ফেব্রুয়ারি সিএমভি মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এই গান। ‘চলো করি প্রেম’ গানটির মাধ্যমেই নিজের ক্যারিয়ারের ৫০০ তম গানের মাইলফলক স্পর্শ করলেন গীতিকার স্নেহাশীষ।
২০১২ সালে ইলিয়াস-আনিকার গাওয়া ‘এক পলকে’ গানটি দিয়ে ছিল তার যাত্রা শুরু যার সুর-সংগীত ছিল অয়ন চাকলাদারের। এখন পর্যন্ত বিভিন্ন কণ্ঠশিল্পীর কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে তার বেশকিছু গান।
স্নেহাশীষ বলেন, '৫০০ তম গান লেখার অনুভূতি সত্যিই অন্যরকম। চলতে ফিরতে মানুষের মুখে যখন নিজের লেখা গান শুনতে পারি তখন এটাকেই সবথেকে বড় প্রাপ্তি বলে মনে হয়। আমার লেখা গানের প্রতি মানুষের এই ভালোবাসা-ই সামনে আমাকে আরও ভালো গান লেখার প্রেরণা যোগাবে।'
এ পর্যন্ত স্নেহাশীষ ঘোষের লেখা কিছু শ্রোতাপ্রিয় গান- ইমরানের কণ্ঠে ফিরে আসোনা,ইশ কি সুন্দর যে তুই, ভালোবেসে মন কি পেলো, মুসাফির। মিনারের কণ্ঠে ‘আবার’, মিলন-স্বরলিপির কণ্ঠে ‘লক্ষ্মী-সোনা রাগ করেনা’, ন্যানসি-মিলনের কণ্ঠে ‘ডানাকাটা পরী’, ইমরান-ন্যানসির কণ্ঠে ‘ভালো আছি ভালোবেসে’, ইমরান-বৃষ্টির কণ্ঠে ‘আজ ভালোবাসোনা’, আসিফ আকবর-সালমার কণ্ঠে ‘আই অ্যাম ইন লাভ’, তাহসানের কণ্ঠে ‘আবারও’ এবং কাজী শুভর কণ্ঠে ‘নাই কিছু আর’ উল্লেখযোগ্য।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!