বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আপনি যে স্থানে বাস করছেন তা আজ থেকে ৮০ বছর আগে কেমন ছিল, এমন চিন্তা বা ভাবনা কি কখনও করেছেন। করলেও কি, আপনি তো আর ঐ সময় ফিরে যেতে পারবেন না। কিন্তু আপনার বসবাসকৃত ঐ এলাকা আজ থেকে প্রায় ৮০ বছর আগে ঠিক কেমন ছিল তা দেখতে পারবেন খুবই সহজে। আরও এমনই এক প্রযুক্তি নিয়ে এসেছে গুগল।
রিপাবলিক ওয়ার্ল্ড’র এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, টাইম মেশিনের মতো এমনই এক নতুন ফিচার আনছে গুগল আর্থ। নতুন এই ফিচারে আপনার এলাকার ছবি অনেকদিন আগে কেমন ছিল তা দেখতে পারবেন সহজেই। অর্থাৎ, বিভিন্ন ব্রিজ, টাওয়ার, বড় বড় ফ্ল্যাট-বাড়ি বাদ দিয়ে দেখতে পাবেন আপনার শহরের রূপ। হারিয়ে যাওয়া জলাশয়, নদীর পুরনো গতিপথ, দখল হয়ে যাওয়া মাঠ, গাছপালা- সবই থাকবে অবিকৃত।
বিভিন্ন দিক থেকে গুরুত্ব রয়েছে নতুন এই ফিচারের। নগর পুনর্নিমাণ, কৃষিজমির অংশীকরণ, জমির বন্টন, নদীর গতিপথ পরিবর্তন, গাছপালা হ্রাসের হার, জলাজমি হ্রাসের হার ইত্যাদি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের কাজে লাগবে গুগল আর্থ-এর নতুন ফিচার। ফিচারটির মাধ্যমে পরিবেশবিজ্ঞানী থেকে স্থাপত্যশিল্পী সকলেই ব্যবহার করতে পারবেন এই ফিচার। সেই সঙ্গে বিভিন্ন গবেষণা ও সমীক্ষার কাজেও এটি ব্যবহৃত হতে পারে। ঐতিহাসিক দিক থেকেও বেশ তাত্পর্যপূর্ণ।
আপাতত কেবল ৮০ বছর আগে পর্যন্তই দেখা যাবে। পরবর্তী পর্যায়ে আরো বেশি সময়ের ফিচারও আসতে পারে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু স্থানে এটির ট্রায়াল দিচ্ছে গুগল। সেখানে সফল হলেই ধীরে ধীরে আন্তর্জাতিক ক্ষেত্রে আসবে এই ফিচার।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!