৬০ বছর পর স্কুলজীবনের ‘ক্রাশকে’প্রোপোজ করলেন বৃদ্ধ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ৬০ বছর পর স্কুলজীবনের ক্রাশকে প্রোপোজ করলেন বৃদ্ধ। মিষ্টি-মধুর সেই ঘটনার ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
জানা যায়, পরিস্থিতির চাপে স্কুলজীবনে টমাস তার প্রিয় মানুষটিকে ভালোবাসার কথা বলতে পারেনি। ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে থাকেন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. টমাস ম্যাকমিকিন। কিশোর বয়সে তিনি যখন ক্যালিফোর্নিয়ায় থাকতেন, তখন পরিচয় হয়েছিল ন্যান্সি গ্যামবেলের সঙ্গে। এখন ড. টমাসের বয়স ৭৮ এবং ন্যান্সির ৭৯ বছর।
গত ৩০ জুন টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরে সবার সামনে হাঁটু গেড়ে বসে ন্যান্সিকে বিয়ের প্রস্তাব দেন ড. টমাস। জবাবে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেন ন্যান্সি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে অধীর হয়ে অপেক্ষা করছেন টমাস। একটু পরে একটি দরজা দিয়ে বেরিয়ে আসেন ন্যান্সি। সঙ্গে সঙ্গে দু’হাত প্রসারিত করে তাকে জড়িয়ে ধরে স্বাগত জানান টমাস। এরপর ন্যান্সিকে নিয়ে একটি চেয়ারের দিকে যান।
সেখানে স্কুলজীবনের প্রেমিকাকে বসিয়ে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান টমাস। এরপর তার সামনে হাঁটু গেড়ে বসে একটি চিরকুট পড়তে শুরু করেন।
আবেগপ্রবণ কণ্ঠে টমাস বলতে থাকেন, আমাদের প্রথম দেখা হওয়ার পর থেকে ৬০ বছর কেটে গেছে। তুমি যখন চিয়ারলিডার ছিলে, তখন থেকেই তোমার ওপর আমার ‘ক্রাশ’। আমি সারাজীবন তোমাকেই চেয়েছি। তোমাকে কতটা ভালোবাসি তা ভাষায় প্রকাশ করা যাবে না এবং তুমি বুঝতেও পারবে না। আমি আমার বাকি জীবন সেটা প্রমাণ করতে করতে কাটাতে চাই এবং তোমাকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষে পরিণত করতে চাই।
এরপরেই আসে সেই মাহেন্দ্রক্ষণ। টমাস ন্যান্সিকে বলেন, তুমি কি আমার আত্মার সঙ্গী হবে? আমাকে বিয়ে করবে? এমন আবেগী প্রস্তাবে না বলতে পারেননি ন্যান্সি। সঙ্গে সঙ্গে সলাজ উত্তরে জানিয়ে দেন, ‘আমি করবো’।
এরপর দুজন দুজনকে নিবিড়ভাবে আলিঙ্গন করেন। আর জোরে করতালি দিয়ে তাদের অভিনন্দন জানান প্রত্যক্ষদর্শীরা।
জানা যায়, হাইস্কুলে পড়াকালীন ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল টমাস ও ন্যান্সির মধ্যে। ওইসময় বেশ কয়েকবার তারা ডেটিংয়ে গিয়েছিলেন। তবে পরিস্থিতির কারণে একসময় বিচ্ছেদ ঘটে এ যুগলের। পৃথক পৃথক মানুষকে বিয়েও করেন তারা।
এরপর থেকে দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না টমাস ও ন্যান্সির মধ্যে। তবে ১০ বছর আগে হাইস্কুলের ৫০তম পুনর্মিলনী অনুষ্ঠানে আবারো মুখোমুখি হন তারা। কিন্তু তখন তেমন কিছুই ঘটেনি। কারণ দুজনেই ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে সংসার করছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ড. টমাস এ পর্যন্ত তিনবার এবং ন্যান্সি চারবার বিয়ে করেছেন। তবে সম্প্রতি তাদের দুজনেরই বিচ্ছেদই হয়ে যাওয়ায় পুনর্মিলনে আর কোনো বাধা ছিল না।
কয়েক সপ্তাহ আগে টমাস ও ন্যান্সির মধ্যে ফের যোগাযোগ হয়। আর তখনই টমাস সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এবার স্কুলজীবনের ক্রাশকে আর হারাতে দেবেন না তিনি। সেই মোতাবেক পরিকল্পনা শুরু করেন। এতে সাহায্য করেন তার সহকর্মীরা। এরইমধ্যে বাগদান সেরে ফেলেছেন এই যুগল।
০