মানুষের জীবনে কখন কি বিপদ চলে আসে তা বোঝা মুশকিল। জীবনে চলার পথে হয়তো অনেকে সড়ক দুর্ঘটনার কবলেও পরে যায়। সড়ক দুর্ঘটনায় যিনি মৃত্যুবরণ করেন তাঁর পরিবারকে দীর্ঘকাল ধরে বয়ে বেড়াতে হয় দুঃসহ যন্ত্রণা। অনেকে প্রাণে বেঁচে গেলেও অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে, তাঁদের জীবন হয়ে উঠে দুর্বিষহ। বেঁচেও তাঁরা ভোগ করেন মৃত্যুসম যন্ত্রণা। কর্মশক্তি হারিয়ে পরিবার ও সমাজের জন্য হয়ে যান বোঝা। এর হাত থেকে বাঁচার জন্য নিরাপদ সড়ক প্রয়োজন যা নিশ্চিতকরণে প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষিত চালক। আর এই সমস্যার সমাধানেই সরব সরকার। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করে নিরাপদ সড়ক তৈরির লক্ষ্য নিয়ে ৪০ হাজার দক্ষ গাড়িচালক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
তরুণদের যানবাহনচালনার প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এই উদ্যোগের আওতায় প্রশিক্ষিত গাড়িচালক তৈরি করা হবে। এই উদ্যোগ বাস্তবায়নে ‘যানবাহন চালনা প্রশিক্ষণ’নামে একটি প্রকল্প শুরু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যার ব্যয় ধরা হয়েছে ১০৫ কোটি ৯৪ লাখ টাকা।
প্রকল্পের মূল কার্যক্রমের আওতায় গাড়িচালনায় আগ্রহী ৪০ হাজার ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ৮০টি যানবাহন ও ৪৩টি কম্পিউটার কেনা হবে। এর বাইরে ৪০৫টি অফিস সরঞ্জাম ও ৪ হাজার ৭০৮টি আসবাবপত্র এবং প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হবে।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত কয়েকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মেনে দেশে দক্ষ গাড়িচালক তৈরির জন্য এ প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন সড়ক নিরাপদ হবে, অন্যদিকে বেকার তরুণদের জন্য পরিবহন খাতে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সুযোগ তৈরি হবে।
প্রকল্পটি প্রস্তাব পাওয়ার পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দেওয়া সুপারিশগুলো বাস্তবায়ন করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করা হয়েছে। ফলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে ২০২১ থেকে ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে যুব উন্নয়ন অধিদফতর।
সম্প্রতি ব্র্যাক পরিচালিত এক জরিপে দেখা যায়, দেশে প্রায় ৩৮০টি ড্রাইভিং ট্রেনিং স্কুলে যানবাহন চালনা প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকলেও তার অধিকাংশই সঠিক ও আদর্শ কারিকুলাম অনুসরণ করে প্রশিক্ষণ দেওয়া হয় না। এ পরিস্থিতিতে প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, ইউনাইটেড ন্যাশন্স ডিকেড অব অ্যাকশন ফর রোড সেফটি ২০১১-২০২০ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০-এর গোল টার্গেট ৩ দশমিক ৬ অনুযায়ী বাংলাদেশ ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে অঙ্গীকারাবদ্ধ।
০
৪০ হাজার দক্ষ গাড়িচালক তৈরির উদ্যোগ, নিরাপদ হবে সড়ক, তৈরি হবে আত্মকর্মসংস্থান