তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিগত সরকারের রেখে যাওয়া দুর্বল অর্থনীতির কারণে বর্তমান সরকার ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তিনি বলেন, প্রতিবছর আমাদের ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করতে হবে। আমাদের রপ্তানি আয় বছরে মাত্র ৪০ বিলিয়ন ডলারের মতো। রেমিট্যান্স থেকে আমাদের আয় ২০ থেকে ২২ বিলিয়ন ডলার। আমাদের অর্থনীতি আমদানিনির্ভর, আমাদের ৬০-৭০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করতে হয়। ফলে আমাদের ঘাটতি অর্থনীতি ও ঘাটতি বাজেট নিয়ে চলতে হয়।’
বুধবার (১৩ মে) সকালে রাজধানীর উত্তরা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত এই অর্থনীতি পুনরুদ্ধার করে দেশকে স্বাবলম্বী করতে সরকারের অন্তত দুই বছর সময় লাগবে। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।’ তিনি বলেন, অতীতে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করা হয়েছিল। বিশেষ করে ধর্মীয় বিভাজন তৈরির মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টি করা হয়।
সংসদে গঠনমূলক সমালোচনা ও বিতর্কের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় মতবিনিময় থাকবে। তবে কোনোভাবেই যেন সেই বিতর্ক রাজপথে বিশৃঙ্খলা তৈরির কারণ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত আলেম-ওলামাদের উদ্দেশে তিনি বলেন, আগামী দুই বছর শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখতে না পারলে অর্থনৈতিক পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে। সামাজিক স্থিতিশীলতা রক্ষায় ধর্মীয় নেতারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!