বয়স একশ পেরিয়েছে। স্বাভাবিকভাবেই একটু ঝুঁকে হাঁটাচলা করতে হয়। তাতে অবশ্য চলাফেরায় খুব একটা অসুবিধা হয় না আব্দুল হাকিম মৃধার।
এই পৃথিবীর অনেক ঘটনার সাক্ষী তিনি। এ শুধু বয়সের কারণেই নয়। সততা, দায়িত্ব পালনে একাগ্রতা, ধর্মে অগাধ আস্থা ইত্যাদি আরো অনেক গুণে গুণান্বিত আব্দুল হাকিম মৃধা এলাকাবাসীর কাছে ‘বড় মিয়া’ নামে পরিচিত। টানা ২৫ বছর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন তিনি। এ জন্য নেন না মাসিক সম্মানী। এ নিয়ে কোনো অভিযোগও নেই তাঁর। নেই বিন্দুমাত্র কাজে গাফিলতি। এই বয়সেও রোদ, বৃষ্টি, ঝড়, মাঘের শীত উপেক্ষা করে দায়িত্ব পালন করে এলাকায় অনন্য দৃষ্টান্ত গড়েছেন তিনি।
ঝালকাঠি জেলার নলছিটি পৌর এলাকার সারদল গ্রামের বাসিন্দা হাকিম মৃধা এলাকায় সবচেয়ে প্রবীণ ব্যক্তি। দীর্ঘ জীবনে কত পরিচিতজন, বাবা-মা, আত্মীয়-স্বজন, প্রতিবেশী একে একে ছেড়ে গেছেন পৃথিবী। হাকিম মৃধা দীর্ঘশ্বাস ছেড়ে তাদের কথা স্মরণ করেন। প্রতি মুহূর্তে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতেও ভোলেন না তিনি।
মাঝেমধ্যে শরীর যে বিগড়ে যায় না তা নয়। তখন নিজেই চলে যান সরকারি হাসপাতালে।
এই বয়সে এখন আর ভারি কোনো কাজ সম্ভব নয়। মুয়াজ্জিনের কাজটি পবিত্র হৃদয়ে দরদ দিয়ে করার চেষ্টা করেন তিনি। নিজ গ্রামে গড়ে ওঠা আল আকসা জামে মসজিদ পরিচালনা কমিটিও হাকিম মৃধাকে নিয়ে গর্বিত।
শতবর্ষী হাকিম মৃধার তিন ছেলে, দুই মেয়ে। মেয়েদের বিয়ে দিয়েছেন। ছেলেরা স্বাবলম্বী হলেও আর্থিক অবস্থা ভালো নয়। বড় ছেলে জেলে। মেজ ছেলে ভ্যান গাড়ি চালক। ছোট ছেলে করেন দিনমজুরের কাজ। তাদের সবার আলাদা সংসার রয়েছে।
হাকিম মৃধার প্রথম স্ত্রী মারা গেছেন অনেক আগেই। দ্বিতীয় স্ত্রীর ঘরে নেই কোনো সন্তান। এক সময় কৃষি কাজের সঙ্গে জড়িত ছিলেন তিনি। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তার সংসার। তবে দ্রব্যমূল্যের ঊর্ধগতি তার সংসারেও সংকট এনেছে। তাই বলে কারো কাছে হাত পাততে চান না হাকিম মৃধা।
ইমাম হওয়ার সুযোগ না থাকায় ছেলের ঘরের নাতি বাপ্পিকে বানিয়েছেন হাফেজ। তাঁর ইচ্ছা বাপ্পি বড় হয়ে ইমাম হবেন। স্থানীয় ইসমাইল জানান, হাকিম মৃধাকে তিনি ছোটবেলা থেকেই মসজিদে আজান দিতে দেখেছেন। তার মধ্যে কোনো ধরনের লোভ লালসা নেই। তিনি ভালো মনের মানুষ বলেও জানান ইসমাইল।
মসজিদের ইমাম মো. মাহাদী হাসান বলেন, আমি ৫ বছর এই মসজিদে ইমাম হিসেবে রয়েছি। এ পর্যন্ত মুয়াজ্জিন হাকিম মৃধার খারাপ কোনো অভ্যাস দেখিনি। বরং বন্যা বৃষ্টি ও গভীর শীতের মধ্যে ৫ ওয়াক্ত নামাজের আজান এবং জামাতে নামাজ আদায় করার চেষ্টা করেন তিনি। বড় ধরনের সমস্যা না হলে মসজিদে তিনি সবসময় আসেন।
হাকিম মৃধা বলেন, শরীর যত দিন সুস্থ আছে, যত দিন বেঁচে আছি, তত দিন মসজিদের খেদমত করে যাবো।
০
২৫ বছর ধরে বিনা বেতনের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন শতবর্ষী ‘বড় মিয়া’