গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ১২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকশ। স্থানীয় মেডিক্যাল সূত্র ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বুধবার সকালে ত্রাণ সংগ্রহের চেষ্টাকালে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ৫৭ জন নিহত হন। আহত হন আরও ৩৬৩ জন। হতাহতদের অনেকেই খাবারের অপেক্ষায় ছিলেন বলে জানা গেছে।
গাজার বিতর্কিত ত্রাণ সংস্থা 'গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন' (জিএইচএফ)-এর অধীনে পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোকে ঘিরে শুরু থেকেই অভিযোগ ও বিতর্ক রয়েছে। তবুও ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ত্রাণ কার্যক্রমকে ‘নাটকীয় সাফল্য’ বলে দাবি করেছে, যা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
জিএইচএফ তাদের কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত ২২০ জনেরও বেশি মানুষ ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারিয়েছেন। ফলে রাফাহ ও নেটজারিম করিডোরে স্থাপিত এসব কেন্দ্রকে অনেকেই ‘মানব কসাইখানা’ বলেও আখ্যা দিচ্ছেন।
ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, নেটজারিম এলাকায় তারা ‘সতর্কতামূলক গুলি’ চালিয়েছে। তবে রাতের আঁধারে বেশিরভাগ প্রাণহানি ঘটেছে বলেই দাবি গাজার কর্তৃপক্ষের।
গাজার সরকারি মিডিয়া অফিস অভিযোগ করেছে, ইসরায়েল খাদ্যবাহী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে এবং ত্রাণের আশায় ঘুরে বেড়ানো মানুষদের ইচ্ছাকৃতভাবে হত্যা করছে— যার মাধ্যমে গাজা উপত্যকায় মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে।
০
২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১২০’র বেশি ফিলিস্তিনি