একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সারা দেশের শহীদ মিনারে নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে। নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সারা দেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৭০০ টহল দল মোতায়েন করা হবে। এ ছাড়া রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা নিশ্চিতে ৫৬টি টহল দল মোতায়েন করা হবে বলেও জানান র্যাব মহাপরিচালক।
র্যাব প্রধান বলেন, শহীদ মিনার ভাঙচুর প্রতিরোধে সারা দেশে র্যাবের একাধিক টিম মোতায়েন রয়েছে। আমরা সবসময় এটি মনিটরিং করছি।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও বলেন, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা শহীদ মিনারে আসব। সারা দেশের শহীদ মিনারে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছি। ডগ স্কোয়াড দিয়ে আমরা শহীদ মিনার এলাকায় সুইপিং করছি। বোম্ব স্কোয়াডও নিয়োজিত থাকবে। আমাদের হেলিকপ্টারও প্রস্তুত আছে। ইভটিজিং রোধে নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে এবং আমরা সতর্ক থাকব।
র্যাব মহাপরিচালক বলেন, করোনা আক্রান্তের হার কমে এলেও সবাইকে অনুরোধ করবো স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবেন। সরকার কর্তৃক যে বিধিনিষেধ রয়েছে মাতৃভাষা অনুষ্ঠানে সবাই তা মেনে চলব।
তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছি। র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন তাদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকবে, টহল থাকবে ও সাদা পোশাকে সারা দেশে র্যাবের সদস্যরা মোতায়েন থাকবে। অগ্রীম পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশপাশের এলাকা ও সারাদেশে গত ১৮ তারিখ থেকে সাদা পোশাকে র্যাবের সদস্যরা মোতায়েন রয়েছে।
র্যাবের মহাপরিচালক আরও জানান, দিবসের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভেতরে ৩২৩টি টহল দলে থাকবেন ১ হাজার ২২২ র্যাব সদস্য। ঢাকার বাইরে ৩৭৭টি টহল দলে থাকবেন ১ হাজার ৬০৪ র্যাব সদস্য। সব মিলিয়ে সারা দেশের ৭০০টি টহল দলে সর্বমোট মোতায়েন থাকবেন ২ হাজার ৮২৬ র্যাব সদস্য।
যে কোনো তথ্য বা সমস্যায় র্যাবের এই নম্বরে ০১৭৭৭৭২০০২৯ যোগাযোগ করার জন্য অনুরোধ জানান র্যাব মহাপরিচালক।
এদিকে আগামীকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। দিনটি যথাযথ ও সুশৃঙ্খলভাবে উদযাপনে আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার দুপুর ২টা পর্যন্ত জনসাধারণের চলাচল ও সব ধরনের যানবাহন চলাচলের ক্ষেত্রে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এবার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছয় স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে। বন্ধ থাকবে রাজধানীর বেশকিছু সড়ক। ডিএমপির নির্দেশনা থেকে এসব তথ্য জানা গেছে।
নির্দেশনায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে সবাইকে পলাশি ক্রসিং ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে। কোনোক্রমেই অন্য কোনো রাস্তা ব্যবহার করে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না। শহীদ মিনার থেকে বের হওয়ার ক্ষেত্রে দোয়েল চত্বরের দিকের রাস্তা অথবা রোমানা চত্বরের রাস্তা দিয়ে বের হওয়া যাবে। কোনোক্রমেই প্রবেশের রাস্তা দিয়ে বের হওয়া যাবে না।
বন্ধ থাকবে যেসব রাস্তা:
বকশিবাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক; চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক; টিএসসি-শিববাড়ী মোড় ক্রসিং; উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং।
গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত রাস্তায় আলপনা আঁকার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের রাস্তা বন্ধ থাকবে। তাই গাড়ি ডাইভারশন দেওয়া হবে শিববাড়ী, জগন্নাথ হল ও রোমানা চত্বর ক্রসিংগুলোয়।
আজ সন্ধ্যা ৬টা থেকে সোমবার দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যত্রতত্র অনুপ্রবেশ বন্ধ থাকবে। এক্ষেত্রে নীলক্ষেত, পলাশী মোড়, ফুলার রোড, বকশীবাজার, চাঁনখারপুর, শহীদুল্লাহ হল, দোয়েল চত্বর, জিমনেশিয়াম, রোমানা চত্বর, হাইকোর্ট, টিএসসি, শাহবাগ ইন্টারসেকশন রোড ব্লক দিয়ে গাড়ি ডাইভারশন দেওয়া হবে।
২১ ফেব্রুয়ারি ভোর ৫টায় সায়েন্স ল্যাব থেকে নিউমার্কেট ক্রসিং, কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং এবং ফুলবাড়িয়া ক্রসিং থেকে চাঁনখারপুল ক্রসিং পর্যন্ত প্রভাতফেরি উপলক্ষে সব ধরনের যাত্রীবাহী গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।
একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে ভিআইপি গাড়িগুলো পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। অন্যরা নীলক্ষেত-পলাশী, পলাশী-ঢাকেশ্বরী সড়কে তাদের গাড়ি পার্কিং করতে পারবেন।
করোনা পরিস্থিতিতে সাধারণ নির্দেশনাবলি:
কবরস্থান ও শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য ও পুষ্পস্তবক অর্পণ যারা করবেন, তাদের মাস্ক পরার অনুরোধ করা হয়েছে ডিএমপির নির্দেশনায়। অন্যদের অসুবিধার কথা ভেবে রাস্তায় বসা বা দাঁড়ানো থেকে বিরত থাকা, সর্বসাধারণের চলাচলের সুবিধার জন্য ওপরে বর্ণিত রাস্তায় কোনো প্রকার প্যান্ডেল তৈরি না করার জন্য অনুরোধ করা হয়েছে।
শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে আর্চওয়ের মাধ্যমে তল্লাশি করে সবাইকে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে সারিবদ্ধভাবে প্রবেশ করতে হবে। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রচার করা নির্দেশনা নাগরিকদের মেনে চলা ও কোনো ধরনের ব্যাগ সঙ্গে বহন না করতে অনুরোধ করা হয়েছে।
যে কোনো পুলিশি প্রয়োজনে শহীদ মিনার এলাকায় স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতেও অনুরোধ করেছে ডিএমপি।
প্রতি বছর শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ বছর করোনার প্রাদুর্ভাবের কারণে তারা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করবেন কি না, এ বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

০
২১ ফেব্রুয়ারিতে র্যাবের ৭০০ টহল টিম