শনিবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০২ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশাল এই চিনির চালান জব্দ করে। জব্দকৃত চিনির মূল্য আনুমানিক ১৬ লাখ ১ হাজার ২৮০ টাকা।
এ ঘটনায় আটক দুজন হলো, নওগাঁর মান্দা উপজেলাধীন কেশবপুর গ্রামের নূর ইসলামের ছেলে সোহেল রানা (২৯) ও একই উপজেলার যশরাই গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২৫)।
এসময় চোরাচালান পণ্য পরিবহনের দায়ে একটি কার্গো ট্রাক (রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ট- ২৪-৭৩৬৮) জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।







-1794633751916-194724047.jpg&w=1080&q=75)

