ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় ২ হাজার ১৮৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ সংখ্যা গত ১০০ দিনের মধ্যে সর্বোচ্চ। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এর আগে গত বছরের ৮ ডিসেম্বর ২ হাজার ২০২ জন করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৬২৪ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৫২৩ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে ২০ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৪৫ শতাংশ। গত ৯৪ দিনের মধ্যে এটি একদিনে পরীক্ষার বিপরীতে সর্বোচ্চ শনাক্তের হার।
২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির মৃত্যুর ঘোষণা আসে ১৮ মার্চ।
করোনা মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!