ডেস্ক রিপোর্টঃ হলুদ চাষ করে ভাগ্য বদলে যাচ্ছে রাজশাহীর বাঘা উপজেলার কৃষকদের। এ উপজেলার সমতল ও চরাঞ্চল এলাকায় চলতি বছর ব্যাপক আকারে হলুদের চাষাবাদ হয়েছে। এই হলুদকে প্রক্রিয়াজাতকরণ করতে উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে বড় বড় চাতাল।
বাঘা উপজেলার আড়ানী এলাকায় গড়ে ওঠা শতাধিক চাতালে হলুদ প্রক্রিয়াজাতকরণের জন্য কাজ করছেন শত শত কৃষক-কৃষাণী। এ সমস্ত চাতালে ভালো মানের কাঁচা হলুদ ৮শ থেকে ১২শ টাকার মধ্যে বেচাকেনা হচ্ছে। শুকানোর পরে সেগুলো বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ হাজার টাকায়।
হলুদ চাষে স্বল্প সময়ে কম পরিশ্রমেই বেশি লাভবান হওয়া যায়। কীটনাশকের তেমন একটা প্রয়োজন হয় না। এ কারণে অনেক কৃষকই আমবাগান ও পতিত জমিতে হলুদ চাষে ঝুঁকছেন। পতিত ও বাড়ির আশেপাশের আবাদি জমিতে অন্যান্য ফসলের পাশাপাশি এ বছর ব্যাপকভাবে হলুদ চাষ করেছেন কৃষকরা। বিগত বছরগুলোয় হলুদ আবাদ করে ব্যাপক লাভবান হওয়ায় পূর্বের চেয়েও বেশি জমিতে হলুদ চাষাবাদ করেছেন কৃষকরা।
হলুদ চাষিরা জানান, প্রতি শতাংশ জমিতে হলুদ চাষে খরচ হয় ৬ থেকে ৭ শ টাকা। ফল পাওয়া যায় ৩ থেকে ৪ মণ। এই হলুদ শুকানোর পরে বিক্রি হয় ৪ থেকে ৫ হাজার টাকা মণ দরে। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত হলুদ উত্তোলনের কাজে প্রত্যেক শ্রমিক মজুরি পান ৩০০ টাকা। এতে করে দিনমজুর ও শ্রমিকরাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
বর্তমানে রাজশাহী অঞ্চলে যে পরিমাণ আমবাগান রয়েছে, এগুলোতে হলুদ চাষ করা হলে দেশের চাহিদা পূরণের পর বিদেশেও রপ্তানি করা সম্ভব।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, "বাঘা উপজেলার মাটি হলুদ উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। ধারণা করা হচ্ছে উপজেলায় প্রায় ৪ থেকে ৫ হাজার হেক্টর জমিতে হলুদ চাষ হয়েছে। হলুদ চাষের জন্য কৃষকদের পরামর্শ দিতে উপজেলা কৃষি দফতর সব সময় প্রস্তুত বলে জানান তিনি।"
সম্প্রতি এ উপজেলার স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার নিজ বাড়ির পাশের কয়েকটি চাতাল পরিদর্শন করেছেন। তিনি হলুদের সম্ভাবনা নিয়ে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। হলুদ চাষ ও ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগানোর ব্যাপারে নানান পরামর্শও দিয়েছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!