গত ১০ আগস্ট পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামক আবাসিক হোটেল থেকে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকার (২৭ বছর) গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে তার সাথে হোটেলে স্বামী রেজাউল করিম (৩১) অবস্থান করছিলেন। তাই রেজাউলকে আইনের আওতায় আনতে অভিযান চালায় র্যাব। অবশেষে গ্রেপ্তার করা হয়েছে রেজাউলকে। জানা গেছে আসল তথ্য।
নিহত নারীর সঙ্গে পরিচয় প্রেম ও হত্যা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে রেজা র্যাবকে জানায়, ২০১৯ সালে ফেসবুকে পরিচয়, এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরিবারের অমতে ২০২০ সালের অক্টোবরে বিয়ে করেন তারা। তবে স্বামী রেজাউলের একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক জেনে যান জান্নাতুল। এতে তাদের মধ্যে মনোমালিন্য ও বাগবিতণ্ডা হয়। বৈবাহিক সম্পর্ক স্বাভাবিক রাখতে জান্নাতুল নাঈম স্বামী রেজাকে কাউন্সেলিং ও আলাপচারিতার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর স্ত্রীকে পথের কাঁটা ভেবে সরিয়ে দিতে সুবিধাজনক স্থানে নিয়ে হত্যার পরিকল্পনা করেন রেজাউল।
স্ত্রীকে হত্যার জন্য বেশ কদিন ধরেই ব্যাগে ধারালো অস্ত্র বহন করছিলেন রেজাউল। আজ ১২ আগস্ট ঘটা করে জান্নাতুলের জন্মদিন পালনের কথা বলে গত ১০ আগস্ট পান্থপথের সেই আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে অবস্থানকালে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক নিয়ে কথা কাটাকাটি, বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে ছুরিকাঘাত ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে। এরপর গোসল করে দরজা বাইরে থেকে বন্ধ করে চট্টগ্রামে যায় রেজাউল।
সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, মৃত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখমের চিহ্ন ছিল।
এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রাজধানীর কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অভিযুক্ত স্বামী রেজাউল করিম ওরফে রেজাকে গ্রেপ্তারের পর শুক্রবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা বলেন।
এর আগে, গতকাল রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র্যাব- ২ এবং র্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের মুরাদপুরের একটি ছাত্রাবাস থেকে আসামি রেজাকে গ্রেপ্তার এবং হত্যাকালে তার পরিহিত রক্তমাখা গেঞ্জি, মোবাইল, ব্যাগ এবং ওই চিকিৎসকের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যায় নিজের সংশ্লিষ্টতার দায় স্বীকার করেছেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার রেজা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করে। এমবিএ চলাকালে একই বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরমধ্যে তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০২২ সালে জুন মাসে সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে যোগদান করেন।
রেজা আরও জানায়, স্ত্রীকে হত্যার পর হোটেল থেকে বেরিয়ে প্রথমে মালিবাগের বাসায় যায়। বাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বের হয়ে একটি হাসপাতালে গিয়ে তার হাতের ক্ষত স্থান সেলাই করে এবং প্রাথমিক চিকিৎসা নেয়। পরে আরামবাগ বাসস্ট্যান্ড থেকে বাসযোগে চট্টগ্রামে গিয়ে মুরাদপুরে আত্মগোপন করেন। এছাড়াও তিনি কীভাবে এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেন সেজন্য একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগও করেন। এরমধ্যেই র্যাবের অভিযানে গ্রেপ্তার হয় রেজা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!