ডেস্ক রিপোর্টঃ চলতি বছরের ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর পূর্তি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের ১২০টি উপজেলায় পাঁচ লাখ ৫৪ হাজার ৯৫৮ জন দরিদ্র মানুষকে পুষ্টিচাল দেবে সরকার।
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০টি উপজেলায় চার লাখ ২২ হাজার ৩৩৭ জন এবং দুস্থ জনগোষ্ঠীর উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির আওতায় ৭০টি উপজেলায় এক লাখ ৩২ হাজার ৬২১ জন নারী পুষ্টিচাল পাবেন। স্বাধীনতার মাস মার্চ থেকে নতুন ১২০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ শুরু হবে। খাদ্য অধিদফতর ও মহিলাবিষয়ক অধিদফতর থেকে এ তথ্য জানা গেছে।
সাধারণত খাদ্য অধিদফতর খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর- এই পাঁচ মাস ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি হারে চাল দিয়ে থাকে। এই কর্মসূচির আওতায় বর্তমানে ১০০টি উপজেলার ছয় লাখ ৫৩ হাজার ৭৪৪ জনকে পুষ্টিচাল দেয়া হচ্ছে।
সারাদেশে ১০০টি উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক অধিদফতরের ভিজিডি কর্মসূচির মাধ্যমে দুই লাখ ৬৭ হাজার ৭৫৮ জন নারীকে পুষ্টিচাল দেয়া হয়। এক্ষেত্রে ভিজিডি কার্ডধারী প্রতিটি নারীর পরিবার প্রতি মাসে ৩০ কেজি হারে দুই বছর পর্যন্ত পুষ্টিচাল পেয়ে থাকেন।
সূত্রে জানা যায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভিজিডি কর্মসূচির পুষ্টিচাল বিতরণের আওতা বাড়ানো হচ্ছে। নতুন করে আরও ৭০টি উপজেলার এক লাখ ৩২ হাজার ৬২১ জন নারী পুষ্টিচাল পাবেন। আগে থেকেই ১০০টি উপজেলায় পুষ্টিচাল দেয়া হচ্ছে। আগামী মার্চ মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নতুন ৫০টি জেলায় পুষ্টিচাল দেয়া হবে।
সাধারণ চালের সঙ্গে ভিটামিন-এ, ভিটামিন-বি১, ভিটামিন-বি১২, ভিটামিন-বি৯ (ফলিক অ্যাসিড), আয়রন এবং জিঙ্ক- এই ছয়টি পুষ্টি উপাদান সমৃদ্ধ দানাদার চাল বা কার্নেল উৎপাদন করা হয়। পরে সাধারণ চালের সঙ্গে ১০০:১ অনুপাতে কার্নেল মিশিয়ে পুষ্টি সমৃদ্ধ চাল (ফর্টিফায়েড রাইস) প্রস্তুত করা হয়। প্রতি ১০০টি সাধারণ চালের সঙ্গে একটি পুষ্টিচাল অর্থাৎ ১০০ কেজিতে এক কেজি হারে পুষ্টিচাল মেশানো হয়। এটা মিশ্রণ মেশিন অটোম্যাটিক গড় করে দেয়। এই চালের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণ হয়, কিন্তু চালের স্বাদের কোনো পরিবর্তন হয় না।
খাদ্য অধিদফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, ৬৫টি অনুমোদিত মিশ্রণ মিলের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। নতুন করে আরও ৩১টি নতুন মিল অনুমোদন দেয়া হয়েছে। এখন খাদ্যবান্ধব ও ভিজিডি কর্মসূচির আওতায় পুষ্টিচাল উৎপাদনে ৯৬টি মিশ্রণ মিল কাজ করছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!