"থ্যাঙ্ক ইউ সো মাচ ফর দিস আমিজিং কেক। ইট ওয়াজ ডেলিসিয়াস। রেকমেন্ডেড।"
"লাভ দ্যা রেড ভেলভেট চিজকেক আইসক্রিম। লুকিং ফরওয়ার্ড টু ওর্ডার দ্যা আদার ওয়ানস।"
"দ্যা আইসক্রিম ওয়াস টপ নচ।"
"আই বট দেয়ার পিস্তাসিও আইসক্রিম বক্স। ইট ওয়াস সো ক্রিমি এন্ড রিচ ইন পিস্তা ফ্লেভার। ইউ ক্যান একচুয়ালি ফাইন্ড মেনি টাইনি বাইটস অফ নাটস। কোয়াইট এডিক্টিটিং আই উড সে। উইল ট্রাই আদার ফ্লেভার ফর সিওর।"
বোঝাই যাচ্ছে, উপরের লেখাগুলো সেটিসফায়িং ক্রেতার রিভিউ। যারা ডেজার্ট শপ
Ambrosial Bites -এর কেক, আইসক্রিমসহ নানান ডেজার্টের প্রশংসা করেছেন। এমন অসংখ্য রিভিউ রয়েছে Ambrosial Bites এর ফেসবুক পেজে। যার প্রতিটি অর্গানিক। চাইলে আপনিও পড়ে আসতে পারেন। ভালো লাগবে।
ফেসবুকের হিসাব অনুযায়ী ৯৪% রেকমেন্ডেড ডেজার্ট শপের যাত্রাটা সহজ ছিলো না। মা-মেয়ের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের
Ambrosial Bites।
করোনার সেই ঘরবন্দি দিনগুলোতে যখন গোটা বিশ্ব থমকে গিয়েছিল, মা- অন্তরা ফিরোজ এবং মেয়ে- বারাকা শাহিদ ভাবলেন, কী করা যায়? রান্না আর মিষ্টির প্রতি ভালোবাসা থেকেই শুরু হয় ছোট্ট এক উদ্যোগ-
Ambrosial Bites।
শুরুটা ছিল ছোট, কিন্তু স্বপ্নটা ছিল বড়। ২০২১ সালের এপ্রিল মাস, একটি ফেসবুক পেজ, নেই কোনো ফলোয়ার- শূন্য থেকে যাত্রা শুরু। প্রথম দিনগুলোতে ঘরোয়া কুলফি, কাস্টার্ড, নাড়ু, কেক আর আইসক্রিম দিয়েই গ্রাহকদের মন জয় করতে থাকে তারা। আজ সেই পেজে ফলোয়ার প্রায় ১৭ হাজার।
Ambrosial Bites-এর বিশেষত্ব তাদের খাবারে। তারা দেশের অথেনটিক ট্র্যাডিশনাল ডেজার্ট গুলোকেও ফিউশনের ছোঁয়ায় নতুন রূপ দিয়ে থাকেন। যেমন দেশি স্বাদে আধুনিক উপস্থাপন, কিংবা পরিচিত রেসিপিতে চমকপ্রদ টুইস্ট- এটাই তাদের নিজস্বতা। পহেলা বৈশাখ, ঈদ, পূজা বা বিজয় দিবসের মতো উৎসব উপলক্ষে তারা বানান থালি, বিশেষ আইটেম।
শুরুটা ছিল শুধু ঢাকায় হোম ডেলিভারির মাধ্যমে, এখন দেশের বিভিন্ন জায়গাতেও খাবার পৌঁছে যাচ্ছে ফুড ডেলিভারি সার্ভিসের মাধ্যমে। নিয়মিত অর্ডার আসে পুরনো গ্রাহকদের কাছ থেকে।
উদ্যোক্তা অন্তরা ফিরোজ বলেন,
'Ambrosial Bites এখন কেবল একটি খাবারের ব্র্যান্ড নয়, এ এক ভালোবাসা, সাহস আর স্বপ্নপূরণের গল্প। আমাদের লক্ষ্য এখন আরও বড়। বাংলাদেশি ট্রেডিশনাল ডেজার্টের স্বাদ আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়া, বাংলাদেশের মিষ্টি স্বাদের সাথে বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দেয়া।'
দেশে আয়োজিত একাধিক ফুড ফেস্টিভ্যালে, তারা অংশ নিয়ে পেয়েছে অগণিত মানুষের প্রশংসা। একবার একজন বাবা ঢাকার বাইরে থেকে মেয়ের জন্মদিনের আইসক্রিম কেক নিতে এসেছিলেন। খেয়ে বলেছিলেন, “তাদের জীবনের সেরা আইসক্রিম কেক! মেয়েরও অনেক ভালো লেগেছে!” সেই পরিবার আজও মেয়ের জন্মদিনে এখান থেকেই কেক নেয়।
Ambrosial Bites এখন আর শুধু ডেজার্টের দোকান নয়- এটি এক সাহস ও স্বপ্নের গল্প। তাদের লক্ষ্য বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টান্নকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়া। মা-মেয়ের এই যাত্রা প্রমাণ করে, অদম্য ইচ্ছাশক্তি আর ভালোবাসা থাকলে ছোট শুরুও হতে পারে বিশাল সাফল্যের সোপান।