‘সেরা হাফেজ ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান প্রতিবছর ‘সেরা হাফেজ’ প্রতিযোগিতার আয়োজন করে। বিজয়ীদের পুরস্কার হিসেবে মোটা অঙ্কের চেক ও কক্সবাজারসহ বিদেশ ট্যুরের প্রতিশ্রুতি দেয়া হয়। কিন্তু সম্প্রতি এই প্রতিষ্ঠানের নামে পাওয়া গেছে একটি ন্যাক্কারজনক প্রতারণার অভিযোগ।
প্রতিযোগিতায় সেরা হাফেজ বিজয়ীকে প্রতারণা করে দেয়া হয় শুধু ডামি চেক। প্রতিশ্রুত অর্থ এবং কক্সবাজারসহ বিদেশ ট্যুর মুখের কথা মাত্র। শুধু যে অভিযোগ উঠেছে তা নয়, বিষয়টি স্বীকারও করে নিয়েছেন প্রতিযোগিতার আয়োজকরা।
জানা গেছে, শুধু এ বছর নয়, ২০১৯ এবং ২১ সালের বিজয়ীদেরও পুরস্কারের টাকা দেয়নি প্রতারক প্রতিষ্ঠানটি। অভিযোগ স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ এলাহীও।
তিনি জানান, স্পন্সর না থাকায় পুরস্কারের টাকা দেয়া সম্ভব হয়নি।
‘সেরা হাফেজ’ প্রতিযোগিতা ২০২২-এ অংশ নিয়েছিলো রাজধানীর ভাটারার ইদারাতুল মা’আরিফ মাদ্রাসার মোহাম্মদ হোসাইন। প্রতিযোগিতায় অংশ নিয়ে পঞ্চম স্থান অধিকার করে পেয়েছে ৫০ হাজার টাকার ডামি চেক। প্রতিযোগিতাটি হয়েছিল গত রমজান মাসে, কিন্তু এখনও বুঝে পায়নি অর্থমূল্য। সেই ডামি চেক ঝুলছে মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে।
মাদ্রাসাটির অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ মনজুরুল হক বলেন, আলেম নামে লেবাস পরে যে ধোঁকা দেয়া হচ্ছে, তা কাঙ্ক্ষিত না। ভবিষ্যতে যাতে এমনটা না করে, কোমলমতি বাচ্চারা যাতে তাদের প্রাপ্যটা পেয়ে যায়, সেটাই চাই।
পুরস্কার বিজয়ী হোসাইন জানান, প্রথম ও দ্বিতীয় রাউণ্ড শেষ করে আরও ৬টি ধাপ পেরিয়ে পঞ্চম স্থান অর্জন করেছি। আমাকে বলা হয় যে ৫০ হাজার টাকা এবং কক্সবাজার ট্যুর দেয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনোটিই দেয়া হয়নি। জোর দাবি জানাই, আমাকে যেন এ পুরস্কার বুঝিয়ে দেয়া হয়।
হোসাইনের বাবা জানান, আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করেও কোনো লাভ হয়নি।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই রমজান মাসে সেরা হাফেজ প্রতিযোগিতার আয়োজন করে আসছে সেরা হাফেজ ফাউন্ডেশন বাংলাদেশ নামের এই প্রতিষ্ঠান। প্রতিযোগিতাটির ভিডিও প্রচার করা হয় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে।
জানা গেছে, ২০১৯, ২১ এবং ২২ সালে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে যারা প্রথম থেকে পঞ্চম স্থান অধিকার করেছেন, তাদের কেউ এখনও পুরস্কারের অর্থমূল্য পাননি।
মাদ্রাসাটির অধ্যক্ষ মোশাররফ হোসাইন মাহমুদের ভাষ্য, প্রতিযোগিতায় জামায়াত-শিবিরের লোকজন থাকার কারণেই নাকি অনুষ্ঠানটি সফল হয়নি।
প্রতিষ্ঠানটি বলছে, গত তিন বছরের পুরস্কার দেয়ার পর ২০২৩ সালে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!