আগামী মাস (সেপ্টেম্বর) থেকে দেশে আর কোনো লোডশেডিং থাকবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সেই সাথে বিশ্ব বাজারে তেলের দাম কমলে দেশেও সেই দাম সমন্বয় করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ দিয়েছি, তাহলে কেন লোডশেডিংয়ের মধ্যে থাকবো?
লোডশেডিং নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি উল্লেখ করে তিনি বলেন, সেপ্টেম্বরের শেষের দিক থেকে লোডশেডিং আস্তে আস্তে কমে যাবে। বিশ্বব্যাপী মন্দা কেটে যাচ্ছে। দেশের পরিস্থিতি ভালো হচ্ছে। অনেকে বলেছিলেন দেশ শ্রীলঙ্কা হয়ে গেলো। ইনশা আল্লাহ শ্রীলঙ্কা হয়নি, দুই মাস হয়ে গেলো। রিজার্ভ নামছিল, এখন টেকসই অবস্থায়। রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ঈদের পর বেশি রেমিট্যান্স পেয়েছি, ৩০ শতাংশ বেড়েছে। এক্সপোর্ট হাওয়া ভালো, এছাড়া রাজস্ব আদায়ও ভালো।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা খাদে পড়বো না বরং খাদ থেকে উঠবো। জ্বালানি ধীরে ধীরে বিশ্ব মার্কেটে নামছে। জ্বালানি সমন্বয় করবো। ইউক্রেন-রাশিয়া পৃথিবীর চার ভাগের একভাগ খাদ্য উৎপাদন করে। ভয় কেটে যাবে আশা করছি। সমতল ধারায় ফিরে যাবে দেশের অর্থনীতি। এই বিশ্বাস আমাদের আছে।
উল্লেখ্য, এদিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।
এছাড়া এদিন সভায় ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫০৪ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে এক হাজার ৬২৮ কোটি ১৩ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থেকে ৮৭৬ কোটি ৬২ লাখ টাকা ব্যয় করা হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!