মাহফুজ উদ্দিন খান: গত বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রূপগঞ্জের হাসেম ফুডসের সেজান জুস কারখানাটিতে আগুন লাগে। এতে অগ্নিদগ্ধ হয়ে ৫২ জনের মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনার ৪দিন পরই নরসিংদীতে পলাশের ডাংগার কাজীরচরে অবস্থিত প্রাণ আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রাণ আরএলএফ ইলেকট্রনিক্স কারখানার নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে।
দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
নরসিংদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। এরপর নরসিংদী সদরের তিনটি ও পলাশের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভবন নির্মাণাধীন থাকায় নির্মাণের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
প্রাণ আরএফএল গ্রুপ পলাশের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোস্তাক আহমেদ জানান, ডাংগায় ইলেকট্রনিক্স বিভাগের নির্মাণাধীন ভবনে আগুন লাগার পর প্রথমে পলাশ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা ভেতরে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কারখানায় এমন সচরাচর আগুনের ঘটনা প্রায়ই ঘটে। আগুনে ৪-৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেডের কারখানায় আগুনে ৫২ জনের মৃত্যুর পর শ্রমিকের কর্মপরিবেশ নিরাপদ করতে দেশের সব কারখানায় জরুরি তদারক করা প্রয়োজন বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
আইএলও এক বিবৃতিতে রূপগঞ্জের ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের প্রতি গভীর শোক জানিয়ে বলেছে, হাজার হাজার শ্রমিক দিনের বেশির ভাগ সময় কারখানায় কাটান। সেই কারখানাগুলো বিল্ডিং কোড মেনে নির্মিত হয়েছে কি না এবং পরিচালনার ক্ষেত্রে নিয়মকানুন মানা হচ্ছে কি না, তা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কারখানামালিকদের খতিয়ে দেখা দরকার। আইনকানুন মেনে ভবন নির্মাণ ও কারখানা পরিচালনা করলে অগ্নিদুর্ঘটনার মতো জরুরি মুহূর্তে শ্রমিকেরা নিরাপদে বের হওয়ার সুযোগ পান।
ভিডিও দেখতে নিচে ক্লিক করুন---
https://www.youtube.com/watch?v=yMeyqLSXG2g

০