দীর্ঘ এক মাস রোজা রাখার পর আজ দেশব্যাপী পালিত হচ্ছে মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই দিনটিকে ঘিরে আমাদের অনেক আয়োজন থাকে, যার একটি বড় অংশ জুড়েই রয়েছে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন।কিন্তু এক মাস রোজা রাখার পর হঠাৎ বেশি খেলে স্বাস্থ্যঝুঁকি হতে পারে।আবার এখন যেহেতু গরমের তীব্রতা বেড়েছে, সেহেতু দীর্ঘদিন রোজা রাখার পর ঈদে খাবার দাবার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। না হলে বদহজম, গ্যাস্ট্রিক, ডায়রিয়া কিংবা ফুড পয়জনিংয়ের মতো নানা সমস্যা দেখা দিতে পারে।
এ ক্ষেত্রে ঈদে সুস্থ থাকতে কী খাবেন, কতটুকু খাবেন সে বিষয়ে নানা পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, রমজান মাসে স্বাভাবিক কারণে দৈনন্দিন খাদ্য গ্রহণের সময়সূচির পরিবর্তন ঘটে। খাদ্যের মেন্যুও থাকে একটু অন্যরকম। ঈদের সকাল থেকেই শুরু হবে খাদ্য গ্রহণের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন। এ পরিবর্তন অনেক সময় স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। সেজন্য কয়েকটি বিষয়ের ওপর খুব বেশি জোর দেওয়া জরুরি।
বিশেষজ্ঞরা বলেন, ঈদের সকালে অতিরিক্ত খাবার গ্রহণ করা মোটেও ঠিক নয়। এদিন সহজপাচ্য খাবার গ্রহণ করা প্রয়োজন। অতিরিক্ত ঝাল, তৈলাক্ত এবং মসলাযুক্ত খাবার পরিহার করতে হবে। এমনটি না করলে সারাদিন পেটে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হতে পারে। সাধারণত দীর্ঘ এক মাসের সকালবেলায় খাদ্য গ্রহণের অনভ্যাস থেকে এমনটি হয়। সে ক্ষেত্রে খাদ্য তালিকায় রাখতে পারেন মৌসুমি ফল এবং শাকসবজি। এসব খাবার আপনার অতিরিক্ত ক্ষুধা নিয়ন্ত্রণ করবে। যার ফলে বেশি খাবার খাওয়ার প্রবণতা কমবে।
এবার জেনে নিন, ঈদের দিন কী খাবেন, কতটুকু খাবেন-
ঈদের সকালের খাবার
পুরো এক মাস রোজা রাখার পর ঈদের সকালেই বেশি খাবার খেয়ে ফেলা ঠিক নয়। পরিমাণে বেশি খেয়ে ফেললে বদহজম, পেটে অস্বস্তিসহ আরও নানা সমস্যা হতে পারে। এজন্য ঈদের দিন সকালের খাবার যাতে হালকা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সে ক্ষেত্রে ফিরনি হতে পারে খুব ভালো মেন্যু।
দুধ, চাল ও গুড় দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন এই ফিরনি। দুধের বানানো যেকোনো রেসিপি প্রোটিনের পাশাপাশি ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে সাহায্য করবে।
আবার ফলের জুস বা ফল থাকতে পারে সকালের খাবার মেন্যুতে। এ ছাড়া তেলছাড়া পাতলা পরোটা আর সবজিও হতে পারে ভালো মেন্যু। সকালেই সবজি খেয়ে নিলে দৈনিক সবজির চাহিদা কিছুটা হলেও পূরণ হবে।
দুপুরের খাবার
ঈদের দিন দুপুরে বেশি পদের খাবার না রাখাই ভালো। দুই থেকে তিনটি খাবার ভালোভাবে রান্না করলে পুষ্টি, তৃপ্তি, ক্যালোরি সবই পূরণ সম্ভব। এজন্য থাকতে পারে মাছের একটি আইটেম, যেমন: মাছের চপ বা কাটলেট, মাছের দোলমা, মাছের কোরমা, গ্রিল ফিশ বা মাছের কাবাব ইত্যাদি। এতে মাংস খাওয়ার প্রবণতা কিছুটা ঠেকানো যায়।
এ ছাড়া দুপুরের মেন্যুতে রাখতে পারেন সাদা পোলাও বা খিচুড়ি। তবে কেউ বিরিয়ানি করলে সাইড ডিশ যেন বেশি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সবুজ সালাদ বা টক দই ও সবজির সালাদ দুপুরের মেন্যুতে অবশ্যই রাখুন, যা ভিটামিন ও মিনারেলস প্রদান করে।
ঈদের রাতের খাবার
সারাদিন এত খেয়ে অনেকেই আর রাতে খেতে পারেন না। এজন্য রাতের মেন্যুতে খুব বেশি আইটেম রাখবেন না। রুটি বা সাদা ভাতের সঙ্গে মুরগি বা গরুর কাবাব, সবজি বা মাংসের অন্য কোনো রেসিপি থাকতে পারে। আবার একটু ভিন্নধর্মী খাবারের স্বাদ নিতে চাইলে চায়নিজ ফুডও ঘরে তৈরি করে নিতে পারেন। কেননা এ জাতীয় খাবারে তেল-মসলা কম থাকে।
যেহেতু এখন গরমের সময়, তাই শরীরে যাতে পানিশূন্যতা দেখা না দেয় এজন্য শরবত, তরমুজ বা ফলের রস রাখা যেতে পারে মেন্যুতে। গরমে হজমে সমস্যা হতে পারে। তাই খাবারের পাশাপাশি পর্যাপ্ত পানি, শরবত, ফলের রস ও অন্য তরল খাবার বেশি গ্রহণ করুন। লেবুর রস, চিনি ও লবণ দিয়ে শরবত পানের পাশাপাশি খেতে পারেন ডাব, মাল্টা, আনারস, লাচ্ছি প্রভৃতি।
গরমের কারণে ঘোরাঘুরিতে শরীর থেকে অনেক পানি আর লবণ বের হয়ে যেতে পারে। তাই এই ব্যাপারটিও মাথায় রাখতে হবে। প্রচুর পানি বা ফলের পিওর জুস বা ডাবের পানি খেতে পারেন। সে ক্ষেত্রে অবশ্যই আপনার শারীরিক অবস্থা বুঝে খাবেন।
পরিমাণমতো খান
ঈদে যেহেতু প্রচুর পরিমাণে মাংস, মিষ্টি কিংবা মুখোরোচক ভাজাপোড়া অনেক খাবার খাওয়া হয়, এতে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। এর কারণ হলো একসঙ্গে প্রচুর পরিমাণ তৈলাক্ত বা চর্বিযুক্ত খাবার খেয়ে হজম করতে পারেন না অনেকেই। ফলে পেট ফাঁপা, জ্বালাপোড়া করা, ব্যথা করা, বারবার পায়খানার মতো নানা সমস্যা হতে পারে। আবার পর্যাপ্ত পানি পান না করার কারণেও অনেকে কোষ্ঠকাঠিন্যে ভোগেন।
যদিও ঈদের দিনে কোনো নির্দিষ্ট খাবার খেতে মানা নেই, তারপরও পরিমাণ বজায় রাখা খুবই জরুরি। কারণ, সুস্থ থাকার প্রথম শর্তই হলো পরিমাণমতো খাবার খাওয়া। যে কোনো খাবারই যদি আপনি পরিমাণমতো খান, তাহলে সব ধরনের খাবার খেতে পারবেন, আর শরীরও থাকবে সুস্থ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!