অর্থনীতি ডেস্ক: জাহাজ নির্মাণ ও মালিকানায় বিশ্বসেরার তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও জাহাজ ভাঙা ও রিসাইকলে (পুনর্ব্যবহার উপযোগী করা) বিশ্বে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। তথ্যসূত্র বলছে, ২০১৯ সালে বিশ্বের অর্ধেকের বেশি জাহাজ রিসাইকল হয় দেশে। বিশ্বে যত জাহাজ ভাঙা হয়েছে তার ৪৭ দশমিক ২ শতাংশই বাংলাদেশে ভাঙা হয়েছে। অন্যদিকে সৌদি আরবসহ অন্যান্য জ্বালানি তেল উৎপাদক দেশগুলো বাজার থেকে মিলিয়ন মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল প্রত্যাহার করে নিচ্ছে। এতে প্রায় অলস পড়ে থাকছে উল্লেখযোগ্যসংখ্যক সুপারট্যাংকার।
জানা যায়, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের উপকূলে এসব জাহাজের পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। করোনা মহামারী পরিস্থিতিতে উদ্ভূত এমন পরিস্থিতিতে বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পে সুদিনের আশা করছেন সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক সূত্রে জানা যায়, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ সুপারট্যাংকারের বাণিজ্য ধসে গিয়েছে। বৈশ্বিক তেল সরবরাহের এক-পঞ্চমাংশ বহন করে এ সুপারট্যাংকারগুলোই। আর এ সুযোগেই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে জাহাজ ভাঙা শিল্পের বাণিজ্যে সুদিন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
এ বিষয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম সুপারট্যাংকার ফ্লিটের মালিক ইউরোন্যাভ এনভির বিনিয়োগ সম্পর্ক বিভাগের প্রধান ব্রায়ান গ্যালাঘার বলেন, ‘এখন বেশকিছু বিষয় এমনভাবে ট্যাংকার মালিক কোম্পানিগুলোর বিরুদ্ধে হাজির হয়েছে, যা কল্পনাতীত। আপনি যদি বিদ্যমান মূল্যে স্ক্র্যাপ বেচতে পারেন তাহলে সেটি খুবই লোভনীয় ব্যাপার। বিশেষ করে পুরানো ট্যাংকারের মালিকদের জন্য এটি এক হাওয়া বদলের মতো বিষয়।’
এদিকে দেশের ট্যাংকার কোম্পানির নির্বাহীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে জাহাজ ভাঙা শিল্পের স্ক্র্যাপইয়ার্ডগুলোয় আরো বেশি পরিমাণে ট্যাংকার আমদানি হতে পারে। বিশ্বের বৃহত্তম শিপব্রোকার কোম্পানি ক্লারকসন রিসার্চ সার্ভিসেস লিমিটেড ধারণা করছে, চলতি বছর প্রায় ২ শতাংশ ট্যাংকার স্ক্র্যাপ করা হবে। গত দুই বছরের তুলনায় এটি উল্লেখযোগ্য পরিমাণে বেশি। বিদ্যমান বাজার পরিস্থিতিতে ১৫ বছরের বেশি বয়সী সুপারট্যাংকারগুলোর এশিয়ার উপকূলে জাহাজ ভাঙা শিল্পের স্ক্র্যাপইয়ার্ডে স্থান হবে বলেই ধরে নেয়া যায়।
আন্তর্জাতিক তেলবাহী ট্যাংকার কোম্পানিগুলোর পূর্বাভাসের সঙ্গেও একমত বাংলাদেশে জাহাজ ভাঙা খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, করোনার প্রভাবে গত বছর অন্যান্য খাতের মতোই সাময়িকভাবে জাহাজের প্রবাহ কিছুটা কমেছিল। তবে এখন আবার জাহাজ আসতে শুরু করেছে। পুনঃপ্রক্রিয়াজাতের জন্য একসময় বাংলাদেশে শুধু অয়েল ট্যাংকারই আসত। এখন প্রায় সব ধরনের জাহাজই আসে। তবে সবচেয়ে বেশি আসে বাল্ক ক্যারিয়ার ও অয়েল ট্যাংকার। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিশ্লেষণেই আগামী দিনগুলোতে জাহাজ ভাঙা শিল্পের ব্যস্ত সময় কাটবে বলে আশা রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলারস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু তাহের বলেন, কোভিডের প্রভাবে জাহাজ আসা অনেকটাই কমে গিয়েছিল। এখন জাহাজ আসছে। কোভিডের প্রভাবেই আগামী দিনগুলোতেও শিল্পের সুদিন বলে আভাস পাওয়া যাচ্ছে।
এদিকে সুদিনের পাশাপাশি বেশকিছু চ্যালেঞ্জও সামনে হাজির করেছে আন্তর্জাতিক সূত্রগুলো। তাদের মতে, স্ক্র্যাপিং লাভজনক হলেও আগামী মাসগুলোতে তা বাজার রক্ষার জন্য যথেষ্ট হবে না। কারণ সাগরে যে পরিমাণ তেল এখন জাহাজে রয়ে গেছে, তা স্বাভাবিক সময়ের চেয়ে বেশ কম। ওপেক ও মিত্ররা তাদের বিপুল উৎপাদন স্থগিত রেখেছে। সেই সঙ্গে ২০২০ সালের চাঙ্গা বাজারের সময় যে পরিমাণ জাহাজ তেল মজুদের জন্য ব্যবহার করা হয়েছিল সেগুলো এখন বাজারে আসছে এবং ব্যবসার চেষ্টা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জাহাজ স্ক্র্যাপ করা হয় মূলত একেবারে নষ্ট হয়ে যাওয়া ঠেকাতে। ফলে এ বাজারে কখনই হঠাৎ উল্লম্ফন দেখা যায় না।
বাংলাদেশে ভাঙার জন্য আনা জাহাজগুলোর মধ্যে অয়েল ট্যাংকার ছাড়াও রয়েছে বাল্ক ক্যারিয়ার, কেমিক্যাল ট্যাংকারস, কনটেইনার শিপস, ফেরিজ অ্যান্ড প্যাসেঞ্জার শিপস, জেনারেল কার্গো শিপস, লিকুইফায়েড গ্যাস ক্যারিয়ারস, অফশোর ভেসেলস ও অন্যান্য। ক্লার্কসন্স রিসার্চের তথ্য বলছে, ২০১৯ সালে বাংলাদেশে বিক্রি হওয়া জাহাজের মধ্যে সবচেয়ে বেশি ছিল বাল্ক ক্যারিয়ার, যার পরিমাণ ৩৪ লাখ ২৬ হাজার গ্রস টন। এছাড়া কনটেইনার শিপ ছিল ১০ লাখ ১৫ হাজার গ্রস টন। আর অয়েল ট্যাংকার ছিল ১২ লাখ ৭১ হাজার গ্রস টন, যা বিশ্বের সব দেশে বিক্রি হওয়া পুরনো অয়েল ট্যাংকারের ৬৪ শতাংশ। সে হিসাবে বিশ্বের ৬৪ শতাংশ অয়েল ট্যাংকারই পুনঃপ্রক্রিয়াজাত হয় বাংলাদেশে।
বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, পাকিস্তান ও তুরস্কেও পুরনো জাহাজ ভেঙে পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। এ চারটি দেশসহ পুরো বিশ্বে ২০১৯ সালে ১ কোটি ২২ লাখ ১৮ হাজার গ্রস টন পুরনো জাহাজ বিক্রি হয়েছে, যার মধ্যে ৬৬ লাখ ৮২ হাজার গ্রস টন বা প্রায় ৫৫ শতাংশই এসেছে বাংলাদেশে।
নব্বইয়ের দশকে গুটিকয়েক প্রতিষ্ঠানের হাত ধরে দেশে জাহাজ ভাঙা শিল্পের যাত্রা হয়। লাভজনক হওয়ায় অল্প সময়ের মধ্যে গড়ে ওঠে অনেকগুলো ইয়ার্ড। সেখানে বিদেশ থেকে নানা ধরনের পুরনো জাহাজ এনে ভাঙতে থাকেন এ খাতের ব্যবসায়ীরা। পরিবেশ সুরক্ষা নিয়ে খুব একটা কড়াকড়ি না থাকায় অন্যান্য জাহাজের সঙ্গে অয়েল ট্যাংকারও আসতে থাকে এসব
ইয়ার্ডে। ফলে বর্তমানে অনেকটাই বিদেশী অয়েল ট্যাংকের ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে চট্টগ্রামের শিপইয়ার্ডগুলো। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা ক্লার্কসন্স রিসার্চের গবেষণা বলছে, জাহাজ ভাঙায় বাংলাদেশ বিশ্বের এক নম্বর দেশে পরিণত হয়েছে। শুধু তা-ই নয়, বিশ্বের ৬৪ শতাংশ অয়েল ট্যাংকার এখন বাংলাদেশেই পুনঃপ্রক্রিয়াজাত হচ্ছে।
বিভিন্ন গবেষণা প্রতিবেদনের তথ্য বলছে, অয়েল ট্যাংকারগুলোয় প্রচুর পরিমাণে পরিবাহিত জ্বালানি তেলের বর্জ্য বা গাদ, অ্যাসবেসটস ও পলিক্লোরিনেটেড বাইফিনাইল (পিসিবি) থাকে। এগুলোর সবই পরিবেশের জন্য অত্যন্ত বিষাক্ত ও ক্ষতিকর হিসেবে বিবেচিত। এ কারণে প্রতিবেদনগুলোয় ভারত, বাংলাদেশ বা পরিবেশগতভাবে নাজুক অবস্থানে থাকা অন্যান্য এশীয় দেশে অয়েল ট্যাংকার ভাঙতে না পাঠানোর সুপারিশ রয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়ে বলেন, ‘ভারতে জাহাজ সৈকতে ভেড়ানোর আগে ট্যাংকার মুক্ত করে নেয়ার নির্দেশনা আছে। বাংলাদেশের আদালতও একই কথা বলেছেন। কিন্তু বাংলাদেশের আদালতের নির্দেশনার পরও অয়েল ট্যাংকারের সংখ্যা বেড়ে চলেছে। এছাড়া অন্যান্য জাহাজ গ্যাসমুক্ত করা গেলেও অয়েল ট্যাংকার কখনই গ্যাসমুক্ত করা যায় না। ফলে এতে পরিবেশের ক্ষতি হয় বেশি।’
উল্লেখ্য, বাংলাদেশে জাহাজ ভাঙার ইয়ার্ড রয়েছে প্রায় ১৬০টি। এর মধ্যে সচল আছে ৫০-৬০টি। এসব ইয়ার্ডে কাজ করেন ২০ হাজারেরও বেশি শ্রমিক। জাহাজ সৈকতায়নের পরই ইয়ার্ডে কর্মতত্পরতা শুরু হয়। নিয়ন্ত্রক সংস্থার অভাবে এ কাজে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি অরক্ষিত ব্যবস্থায় ইয়ার্ডের শ্রমিকরাও কাজ করছেন নিরাপত্তাহীনভাবে। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার তথ্য বলছে, বাংলাদেশে বছরে গড়ে ১৮ জন জাহাজ ভাঙা শ্রমিক ইয়ার্ডেই মারা যান।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!