জুলাই আন্দোলনে নিহত রিকশাচালক রিপন হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) জাহাংগীর আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বুধবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাংগীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী।
তিনি জানান, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রিপন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে। শুনানিকালে জাহাংগীর আলমকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন।
এর আগে গত ১১ মে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দিন জাহাংগীর আলমকে গ্রেপ্তারের আবেদন করেন। আদালত ওই আবেদনের শুনানির জন্য বুধবার দিন ধার্য করে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সদরঘাট এলাকায় আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনায় রিকশাচালক রিপন গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ৭ আগস্ট তিনি মারা যান। ঘটনার পর ২৮ আগস্ট রিপনের স্ত্রী শামীমা আকতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের নাম উল্লেখ এবং আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
উল্লেখ্য, জাহাংগীর আলম ১২তম জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব ছিলেন। পরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং পরবর্তীতে পদত্যাগে বাধ্য করা হয়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!