সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক বিচারপতি কাজী এবাদুল হক আর নেই। না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে রাজধানীর শমরিতা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান।
আপিল বিভাগের এই সাবেক বিচারপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন কাজী এবাদুল হক। ২০১৭ সালে তার স্ত্রী অধ্যাপক শরীফা খাতুনও একুশে পদক অর্জন করেন। তাদের মেয়ে বিচারপতি কাজী জিনাত হক হাইকোর্ট বিভাগের বিচারপতি।
কাজী এবাদুল হক ১৯৩৬ সালে ফেনীতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন কাজী এবাদুল হক। তিনি ১৯৫৪-৫৫ সালে ফেনী ভাষাসংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। তার স্ত্রী অধ্যাপক শরিফা খাতুনও ভাষা আন্দোলনে সাহসী ভূমিকা রাখেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!