স্পোর্টস ডেস্কঃ কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় চোট পান সাকিব আল-হাসান। যে কারনে টেস্ট সিরিজ থেকে সাকিবের ছিটকে পড়ার শঙ্কা জেগেছিল। কিন্তু সেই শঙ্কার অবসান ঘটিয়ে সুখবর দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর।
গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে টান লাগে সাকিবের। প্রাথমিক চিকিৎসা শেষে স্বস্তি অনুভব না করায় মাঠ ছেড়ে যান ৪.৫ ওভার বোলিং করে। বৃহস্পতিবার স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর সাকিবের অবস্থা সম্পর্কে জানালেন বিসিবির চিকিৎসক মঞ্জুর।
বললেন, "সাকিবের স্ক্যান রিপোর্ট পুরোপুরি ভালো। ব্যথা অনুভব করছেন না তিনি, কোনো সমস্যা নেই। ছোটখাটো কোনো জটিলতাও নেই। টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে তাই শঙ্কা আপাতত নেই। সতর্কতার কারণে আরেকটু সময় নেওয়া হতে পারে। আশা করি দুই-তিন দিনের মধ্যে তাকে অনুশীলনে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা।"
বৃহস্পতিবার দলের অনুশীলনে ছিলেন না তিনি। এদিন সকালে স্ক্যান করানোর পর বিশ্রামে ছিলেন সাকিব। ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন তিনি।
প্রসঙ্গত নিষেধাজ্ঞা কাটিয়ে এক বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের ‘পোস্টার বয়’ অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে হয়ে যাওয়া দুটি ঘরোয়া টি-টোয়েন্টিতে অংশ নেন। সেখানে ভালো না করলেও আন্তর্জাতিকে নিজের জাত চেনান সাকিব। সিরিজে ম্যান অব দা সিরিজ হয়েছেন তিনি। টেস্ট সিরিজেও দলের মূল ভরসা তিনিই। আগামী বুধবার থেকে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!