লাইফস্টাইল ডেস্কঃ অনেক বাগানবিলাসীরা সবুজের সমারোহের মধ্য দিয়ে কাটিয়ে দিচ্ছেন তাদের ব্যস্ত সময়। বাড়ির ছাদে, বসার ঘরে কিংবা কর্মস্থলে সর্বত্রই তাদের সঙ্গী হচ্ছে সবুজ গাছ। এখনকার দিনে এমন কোনো বাগানবিলাসী মানুষ খুঁজে পাওয়া যাবে না, যিনি স্যাকিউলেন্টসের নাম শোনেনি। ইনডোর প্ল্যান্ট বা ঘরের ভেতরে ছোট পরিসরে যে গাছপালাগুলো রাখা যায়, তার মধ্যে এখন স্যাকিউলেন্টস উদ্ভিদগুলোই বেশি জনপ্রিয়।
স্যাকিউলেন্টস নামের প্রতি সুবিচার করেই কিন্তু রসালো পাতা ও কাণ্ডযুক্ত গাছগুলোকে স্যাকিউলেন্ট নামে ডাকা হয়। পাতাবাহার ধরনের স্যাকিউলেন্টসগুলোও খুব জনপ্রিয়। অনেক স্যাকিউলেন্টস আবার ক্যাকটাস-গোত্রীয় হয়। এতে দেখা যায় মিহি রোমের মতো অথবা বড় বড় কাঁটা।
বহু যুগ ধরে এই উদ্ভিদগুলো বিভিন্ন নামে ও রূপে একেক দেশের মাঠেঘাটে, বনেবাদাড়ে, মরুভূমিতে, এমনকি স্যাঁতসেঁতে দেয়ালের কোণে জন্মেছে। আমাদের বাগানে, ঘরের কোণে, ছাদে বা বারান্দার টবেও এরা জায়গা পেয়েছে বহুদিন হয়। কিন্তু এই শতকের প্রথম দিকে আমেরিকা থেকে শুরু হওয়া এই স্যাকিউলেন্টস ট্রেন্ড এখন রাজত্ব করে চলেছে বিশ্বজুড়ে।
স্যাকিউলেন্টস উদ্ভিদগুলো রসালো পাতাবিশিষ্ট বলে এরা অনেক দিন পানি দেওয়া, যত্ন ছাড়াই বেঁচে থাকতে পারে। সেই সঙ্গে পাতা বা গোড়া থেকেই আবারও জন্মায় অনেক চারাগাছ। ডেস্কের কোনায়, দেয়ালে একেবারে বেডসাইড টেবিলেও রাখা যায় এগুলো। পানি-কাদা ছড়িয়ে জায়গা ময়লাও হয় না।
পৃথিবীজুড়ে শখের বাগানিরা ২০ হাজারেরও বেশি স্যাকিউলেন্টস উদ্ভিদের মধ্য থেকে রূপসী আর টেকসই বিভিন্ন গাছকে নিয়ে এসেছেন শৌখিন বাগানে। এই ইনডোর স্যাকিউলেন্টসগুলোর মধ্যে খুব জনপ্রিয় হচ্ছে রোজেয়াম আর বারোস টেইল।
একটি বিশেষ ধরনের ইনডোর স্যাকিউলেন্টস আজকাল সবার নজর কাড়ছে, যার নাম হলো পান্ডা প্ল্যান্ট। আকারে খুবই ছোট আর কোমল রোমে ঢাকা এর পাতাগুলোর কিনারে আছে কালো কালো ফোঁটা। ক্যাকটাস জাতীয় স্যাকিউলেন্টসের মধ্যে ঘরে রাখতে সুবিধা হয় পিন কুশন ক্যাকটাসগুলো। উপযুক্ত পরিবেশে এই অনূর্ধ্ব ছয় ইঞ্চির ক্যাকটাসগুলোয় হয় বর্ণিল সব ফুল। স্নেক প্ল্যান্ট, জেব্রা প্ল্যান্ট এসব স্যাকিউলেন্টস উদ্ভিদ বহু বছর ধরেই আমাদের দেশে ঘরে রাখা পাতাবাহারগাছ হিসেবে সমাদৃত।
ক্যাকটাস জাতীয় স্যাকিউলেন্টসের মধ্যে হেনস অ্যান্ড চিকস, সেডামসহ বল ক্যাকটাসগুলো ঘরের বাইরে বেশ ভালো হয়। এই উদ্ভিদগুলো বাগানসজ্জায় মরুময় আবহ তৈরি করে বলে শখের বাগানিরা একে বড়ই ভালোবেসে বাগানে লাগিয়ে থাকেন। এ ছাড়া উদ্যানে রোপণ করা যায় এমন স্যাকিউলেন্ট গাছের মধ্যে আরও আছে স্টোনক্রপ, আগাভে, প্লাশ প্ল্যান্ট ইত্যাদি।
বাংলাদেশের সব নার্সারি, অনলাইন গার্ডেনিং স্টোর, এমনকি বড় বড় সুপার মার্কেটেও স্যাকিউলেন্টস গাছ, গাছ রাখার পাত্র, প্রয়োজনীয় মাটি, নুড়িপাথর ইত্যাদি পাওয়া যায় অনায়াসেই। করোনার লকডাউনের বদৌলতে ঘরে বসে সজীব সুন্দর একটা সময় কাটাতে অনেকেই স্যাকিউলেন্টসের দেখভাল করাকে বেছে নিয়েছিলেন। পারিবারিক আবহে সময় কাটানোর ক্ষেত্রেও শিশুদের মোবাইল ফোন আর টিভি থেকে সরিয়ে মা-বাবাসহ সবাই স্যাকিউলেন্টস নিয়ে নাড়াচাড়া করতে পারেন ছুটির দিনে।
নাগরিক জীবনে, ফ্ল্যাটবাড়ির বদ্ধ গণ্ডিতে যেন এক টুকরো প্রকৃতি তুলে নিয়ে আসতে পারে স্যাকিউলেন্ট গাছ আমাদের জীবনে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!