আজ থেকে বেসরকারি খাতে পেনশনের নতুন মাত্রা যোগ হয়েছে। আগামী দিনে বেসরকারি চাকরি থেকে অবসরে গিয়েও পেনশন সুবিধা ভোগ করা যাবে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে গণভবন থেকে এই কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর ফলে বৈষম্য দূর হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বলেন, বৃদ্ধ বয়সে অনেকে পরিবারের কাছেই বোঝা হয়ে যান। পরিবারের কাছে যেন মূল্য থাকে, কেউ যেন বোঝা হয়ে না যান, এই কর্মসূচি তাতে ভূমিকা রাখবে। বৃদ্ধ বয়সে হাত পাততে হবে না।’
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী, বেসরকারি প্রতিষ্ঠান, স্বকর্মে নিয়োজিত ও স্বল্প-আয়ের নাগরিক ও প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নিতে পারবেন।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে গণভবনে সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশের প্রাপ্তবয়স্ক জনগণকে পেনশনের আওতায় আনার উদ্দেশ্যে বেলা ১১টা ১০ মিনিটে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি।
বক্তব্যে সর্বজনীন পেনশন চালুর আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সম্মানের সঙ্গে সবাইকে বাঁচার সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য।’
প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ যখন বৃদ্ধ হয়, আয় রোজগারের সক্ষমতা থাকে না, অথবা অসুস্থ হয়ে কাজ করতে পারে না, সেই সময় অন্তত একটা সুরক্ষা থাকবে। অনেক সময় বয়স্ক ব্যক্তিটা পরিবারের কাছে বোঝা হয়ে যায়। আসলে আমাদের ছেলে-মেয়েই দেখতে চায় না। এই অবস্থায় বৃদ্ধরা যাতে অসহায় না হয়, সেই লক্ষ্য নিয়ে আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করেছিলাম। আজ আমরা পেনশন স্কিম চালু করে দিলাম।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থবিভাগের সিনিয়র সচিব ফাতেমা ইয়াসমিন।
শুরুতে চার শ্রেণির ব্যক্তি পেনশন কর্মসূচির আওতায় আসছেন। তারা হচ্ছেন- প্রবাসী বাংলাদেশি, বেসরকারি চাকরিজীবী, অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মী এবং অসচ্ছল ব্যক্তি।
মাসিক চাঁদা ধরা হয়েছে সর্বনিম্ন ৫০০ টাকা আর সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত। তবে কর্মসূচি পরিবর্তন এবং চাঁদার পরিমাণ বাড়ানোর সুযোগ থাকছে।
পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট চালু হয়েছে গতকাল বুধবার। ওয়েবসাইটের ঠিকানা www.upension.gov.bd। এতে বলা হয়েছে, ‘সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করে আপনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন।’ ওয়েবসাইটের ঠিকানায় পেনশন স্কিমগুলো সম্পর্কে প্রাথমিক তথ্য উল্লেখ করা আছে।
এর আগে গত ১৪ আগস্ট এই বিধিমালা চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়। এতে চার শ্রেণিকে বিবেচনায় নেওয়া হয়েছে। সেখানে চাকরিজীবীদের জন্য চারটি পৃথক স্কিম রাখা হয়েছে। সেইসঙ্গে বিধিমালায় মোট ১৮টি ধারা রাখা হয়েছে।
গত ২৪ জানুয়ারি সব নাগরিককে পেনশনের আওতায় আনতে সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩’ পাস হয়। বিলে ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী সব নাগরিকের নির্ধারিত হারে চাঁদা পরিশোধ করে ৬০ বছর পূর্তির পর আজীবন পেনশন সুবিধা ভোগ করার বিধান রাখা হয়। আজীবন বলতে পেনশনারের বয়স ৭৫ বছর পর্যন্ত বিবেচনা করা হয়েছে।
www.upension.gov.bd
০
সর্বজনীন পেনশন চালু, মানুষের কর্মজীবন পরবর্তী জীবন সুরক্ষিত হবে: প্রধানমন্ত্রী