জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে। তবে সরকার নিজেদের ব্যর্থতা স্বীকার করতে চায় না।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরে এনসিপির জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বিএনপি সরকার ছয় মাস পার করেছে। তারা শুরুতে জ্বালানি ও আইনশৃঙ্খলাসহ কয়েকটি খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল। কিন্তু এসব খাতে তারা ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের সীমার বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্তরাও ঋণগ্রস্ত হয়ে ঠিকমতো চলতে পারছেন না।
তিনি আরও বলেন, মানুষ ঠিকমতো গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ থাকছে না। বিভিন্ন কলকারখানা থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে। বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে। কিন্তু তারা তা বিশ্বাস করতে বা স্বীকার করতে চায় না।
সংসদ প্রসঙ্গে সারজিস আলম বলেন, সংসদকে সরকারদলীয় সংসদে পরিণত করার চেষ্টা গণতান্ত্রিক চর্চার জন্য ভালো ফল বয়ে আনবে না। বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে হবে এবং তাদের মতামত গ্রহণ করতে হবে।
তিনি বলেন, সরকার যদি দেশের মানুষের জন্য কাজ করে, তাহলে এনসিপি সহযোগিতা করবে। আর জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গেলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের দাবিগুলো তুলে ধরতেই বিভাগীয় শহরগুলোতে লংমার্চ করা হচ্ছে। বিরোধী দল ও শুভাকাঙ্ক্ষী হিসেবে সরকারের ব্যর্থতাগুলো মানুষের সামনে তুলে ধরতে চান তারা।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়াতে কাজ চলছে। দেশের প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কমিটি গঠন করা হবে। আসন্ন স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে এনসিপির পক্ষ থেকে প্রার্থী দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এর আগে পৌর শহরের সোনারবাংলা চাইনিজ রেস্টুরেন্টে এনসিপির লক্ষ্মীপুর জেলা কমিটির ব্যানারে সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!