সরকারি খাতের সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে দুই নতুন পরিচালক নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তিন বছরের জন্য নিয়োগ পাওয়া দুই পরিচালক হলেন কে এম জাকারিয়া এবং মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন দুই পরিচালকই বেসরকারি খাতের পেশাজীবী। তাঁদের অন্তর্ভুক্তির মাধ্যমে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি খাতের অভিজ্ঞতাও ব্যাংকটির পরিচালনায় যুক্ত হবে।
কে এম জাকারিয়া একজন জ্যেষ্ঠ ব্যবসা, অর্থ ও সাপ্লাই চেইন বিশেষজ্ঞ। বর্তমানে তিনি বাংলালিংকের স্ট্র্যাটেজিক প্রজেক্টস কনসালট্যান্ট এবং নিও পিএসপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। টেলিযোগাযোগ, এফএমসিজি, উৎপাদন ও আর্থিক সেবা খাতে তাঁর ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।
অন্যদিকে মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি বর্তমানে কেএম আলম অ্যান্ড কোম্পানির অংশীদার এবং ডিবিএলের অ্যাকসেসরিজ বিভাগের স্বতন্ত্র পরিচালক। এছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অবৈতনিক অর্থ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। দেশি-বিদেশি বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে তাঁর প্রায় ২৫ বছরের কর্ম-অভিজ্ঞতা রয়েছে।
শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবেদুর রহমান সিকদারও চলতি সপ্তাহে দায়িত্ব গ্রহণ করবেন। সরকারের নিয়োগের পর বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে তাঁর নিয়োগ অনুমোদন করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বে ব্যাংকটির কার্যক্রম আরও গতিশীল হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!