বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস দীর্ঘ প্রায় ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ মে) যৌথ এক টুইট বার্তায় বিচ্ছেদের বিষয়টি তারা উভয়েই নিশ্চিত করেন।
এদিকে বিয়েবিচ্ছেদের জেরে বিশ্বের চতুর্থ শীর্ষ ধনীর তকমা থেকে বাদ পড়তে পারেন বিল গেটস। ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানা বিল গেটস ও মেলিন্ডা গেটসের এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ কি না, তা নিয়েও চলছে তুমুল আলোচনা।
সম্প্রতি বিল ও মেলিন্ডার বিশাল সম্পত্তির ভাগ কীভাবে হবে, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাদের বড় মেয়ে জেনিফার ক্যাথেরিন গেটস।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জেনিফার লিখেছেন, তাদের পরিবার এ মুহূর্তে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। খবর সিএনএনের। বিল গেটস ও মেলিন্ডা তাদের বিয়েবিচ্ছেদের কথা ঘোষণার পরই জেনিফার একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেন। তিনি লিখেছেন, এটি আমাদের পুরো পরিবারের জন্য একটি চ্যালেঞ্জিং মুহূর্ত। এখন আমি শিখছি, এমন সময়ে কীভাবে পরিবারকে সমর্থন করতে হয়।
বিশেষজ্ঞদের মতে, জেনিফারের এই বিবৃতি ইঙ্গিত করছে সম্পত্তির ভাগবাঁটোয়ার দিকে। স্ত্রী হিসেবে মেলিন্ডা যেমন অংশীদার, তেমনি ভাগ রয়েছে তিন সন্তানেরও। ফলে মাইক্রোসফটের সম্পত্তির যে বিশাল সাম্রাজ্য তার কী গতি হয়, সেটিও দেখার বিষয়।
হাওয়াই দ্বীপের লানাইয়ের একটি হোটেলে ১৯৯৪ সালে বিল-মেলিন্ডার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তবে অনুষ্ঠানে বিল গেটস চেয়েছিলেন সর্বোচ্চ গোপনীয়তা। সেদিন যাতে হোটেলটির ওপর দিয়ে কোনো হেলিকপ্টার যেতে না পারে; তাই স্থানীয় সব হেলিকপ্টার তিনি ভাড়া নিয়ে রেখেছিলেন। এমনকি কোনো গণমাধ্যমকর্মীরও সুযোগ হয়নি সেখানে যাওয়ার। আমন্ত্রিত অতিথির তালিকাও ছিল সংক্ষিপ্ত।
তবে বিল ও মেলিন্ডা গেটসের এই বিচ্ছেদ এ যাবত সবচেয়ে ব্যয়বহুল বিয়েবিচ্ছেদ কি না, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
এর আগে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড মিসরীয় মুসলিম তরুণকে নায়েল নাসেরকে বিয়ে করেন বিল গেটসের মেয়ে জেনিফার গেটস। নায়েলের জন্ম যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে। তবে বেড়ে ওঠা কুয়েতে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!