বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ এবং দায়-দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মো. খালেদ রহীমকে। কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি।
কমিটির কার্যপরিধি অনুযায়ী, তারা অগ্নিকাণ্ডের উৎস ও কারণ অনুসন্ধান করবে এবং এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রদান করবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে।
এর আগে, গত বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ১৯টি ইউনিট যোগ দেয়। সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং দুপুর পৌনে ১২টার দিকে পুরোপুরি নির্বাপিত হয়।
অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
০
সচিবালয়ে অগ্নিকাণ্ড: কারণ খুঁজতে সাত সদস্যের কমিটি গঠন