জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, সংসদের উদ্বোধনী অধিবেশনে বিরোধী দলের স্লোগান দেওয়া ঠিক হয়নি। এটি সংসদীয় রীতির বাইরে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এদিন সকালে স্পিকার ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্মৃতিসৌধে পৌঁছালে তাদের স্বাগত জানান ঢাকার জেলা প্রশাসক রেজাউল করিম ও ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্মৃতিসৌধের মূল বেদিতে প্রথমে স্পিকার এবং পরে ডেপুটি স্পিকার পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জাতীয় সংসদের নিরাপত্তা ও অভ্যন্তরীণ শৃঙ্খলার দায়িত্বে থাকা সার্জেন্ট-অ্যাট-আর্মস উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্পিকার বলেন, অধিকাংশ সংসদ সদস্য প্রথমবারের মতো সংসদে এসেছেন। সংসদীয় রীতিনীতি আত্মস্থ করতে তাদের কিছুটা সময় লাগবে। তবে তারা যা করেছেন তা তাদের অধিকারের মধ্যেই রয়েছে। সংসদীয় রীতির পরিপন্থী এর চেয়ে বেশি কিছু তারা করবেন না বলে আশা প্রকাশ করেন তিনি।
স্পিকার আরও বলেন, সরকার ও বিরোধীদল মিলেই আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে। একটি ঐক্যবদ্ধ সংসদের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাই ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!