তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ কিছুটা কমলেও শিল্পাঞ্চলের পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। কয়েক দিনের বিক্ষোভ, সংঘর্ষ ও কারখানা বন্ধের পর গাজীপুরের অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছেন। তবে সাভার ও আশুলিয়ায় শনিবারও কর্মবিরতি, সাধারণ ছুটি ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। কোথাও উৎপাদন শুরু হলেও কোথাও শ্রমিকরা কারখানায় উপস্থিত হওয়ার পরও কাজ বন্ধ রাখতে হয়েছে।
এতে শ্রমিকদের আয় যেমন অনিশ্চিত হয়ে পড়েছে, তেমনি সময়মতো রপ্তানি আদেশ সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে।
শনিবার (২১ নভেম্বর) গাজীপুরের প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন চালু ছিল। অন্যদিকে শ্রমিকদের কর্মবিরতির মুখে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। দিনের শুরুতে অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও কয়েকটি এলাকায় বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রমিকদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। উদ্যোক্তাদের আশঙ্কা, উৎপাদন বন্ধ ও রপ্তানি আদেশ সরবরাহে বিলম্ব হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
১৯৮ কারখানা বন্ধ, ছুটি ৮৮টিতে
শিল্পাঞ্চলের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, ২০ নভেম্বর পর্যন্ত শ্রমিক অসন্তোষের কারণে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৯৮টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়। এ ছাড়া ৮৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শ্রম আইনের ওই ধারা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে বেআইনি ধর্মঘটের কারণে কাজ বন্ধ হলে মালিকপক্ষ প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করতে পারে। এ ক্ষেত্রে বন্ধ থাকার সময় শ্রমিকরা সাধারণত মজুরি পান না। ফলে আন্দোলনের কারণে কারখানা বন্ধ থাকায় একদিকে উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে দৈনিক ও মাসিক আয়ের ওপর নির্ভরশীল শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।
তবে শনিবার গাজীপুরে পরিস্থিতির উন্নতি হয়েছে। শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, মহানগর ও জেলার কোথাও নতুন করে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা চালু ছিল এবং শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, শুক্রবার সাধারণত পোশাক কারখানা বন্ধ থাকে। তবে শনিবার শিল্পাঞ্চলের পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো ছিল। অধিকাংশ শ্রমিক কাজে ফিরছেন বলে তাঁরা আশা করছেন। রোববার শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিলে পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করা যাবে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে মজুরি বাড়তে পারে—এমন প্রত্যাশা থেকে শ্রমিকদের একটি বড় অংশ কাজে ফিরেছেন। শ্রমিকরা মনে করছেন, মজুরি বোর্ডের মাধ্যমে বেতন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত হবে। তবে মালিকপক্ষ এখনো মজুরি বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব দেয়নি।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, গত দুই দিনে শিল্পাঞ্চলের পরিস্থিতি আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে ২৩ নভেম্বর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা বলা হলেও এরপর কী হবে, তা এখনই নিশ্চিত নয়।
বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেন, আগের তুলনায় শ্রমিক অসন্তোষ কমেছে। ২৩ নভেম্বর মজুরি বোর্ডের সভা রয়েছে। আশা করা হচ্ছে, ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো অনুযায়ী শ্রমিকরা বেতন পাবেন।
আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি
গাজীপুরে পরিস্থিতির উন্নতি হলেও সাভার ও আশুলিয়ায় অস্থিরতা পুরোপুরি কাটেনি। শনিবার সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানায় উৎপাদন শুরুর পর কর্মবিরতি পালন করেন তাঁরা।
আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হামীম গ্রুপের একটি কারখানায় সকাল ৮টার পরিবর্তে ৭টায় কাজ শুরু করার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। কার্ড পাঞ্চ করে কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে নিচতলায় অবস্থান নেন তাঁরা। পরে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। রোববার থেকে সকাল ৮টায় কাজ শুরু হবে বলে শ্রমিকদের জানানো হয়।
আশপাশের আরও কয়েকটি কারখানায় একই ধরনের কর্মবিরতি দেখা দেয়। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, কয়েকটি কারখানায় সকাল ৭টায় কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শ্রমিকরা এতে আপত্তি জানিয়ে কাজে অংশ না নেওয়ায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শনিবার সকালে শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ ছিল। নোটিশের মাধ্যমে আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকদের কর্মবিরতির মুখে আরও কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়। সকাল ১১টার দিকে ছুটি ঘোষণা করা কারখানার সংখ্যা ৫০টিতে পৌঁছায়।
এদিকে সকাল ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। কয়েকটি কারখানায় কর্মবিরতি ও ছুটি ঘোষণার পর শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে জিরাবো-বিশ মাইল সড়কে অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কিছু শ্রমিক চালু কারখানাগুলোর পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। বর্তমানে কাঠগড়া এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
পোশাকশিল্পে ক্ষতি ৩ থেকে ৪ হাজার কোটি টাকা
শ্রমিক অসন্তোষের আর্থিক প্রভাবও বাড়ছে। বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, চলমান অস্থিরতায় তৈরি পোশাকশিল্পে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
সংগঠনটির সভাপতি মো. আবদুল হামিদ বলেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। এর প্রভাব শুধু পোশাকশিল্পে সীমাবদ্ধ থাকবে না; পরিবহন, ব্যাংকিং ও সরবরাহ ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট অন্যান্য খাতেও পড়বে।
তাঁর মতে, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি যৌক্তিক। এ বিষয়ে নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান প্রয়োজন।
উদ্যোক্তাদের আশঙ্কা, উৎপাদন ব্যাহত হওয়ায় বিদেশি ক্রেতাদের নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে ক্রেতারা বিকল্প দেশ থেকে পণ্য সংগ্রহের সিদ্ধান্ত নিতে পারেন। এতে ভবিষ্যৎ রপ্তানি আদেশ হারানোর ঝুঁকি তৈরি হবে।
ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি
শ্রমিকরা কাজে ফিরতে চাইলে কারখানা বন্ধ রেখে তাঁদের মজুরি থেকে বঞ্চিত করা উচিত নয় বলে দাবি করেছে ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের বাংলাদেশ কাউন্সিল। সংগঠনটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন বলেন, যেসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে চান, সেসব কারখানা বন্ধ করে তাঁদের আয় বন্ধ করা ঠিক নয়। এতে হাজার হাজার শ্রমিক আর্থিক সংকটে পড়বেন।
সংগঠনটি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে। পাশাপাশি গ্রেপ্তার শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি, পুলিশি হয়রানি বন্ধ এবং শ্রমিক তৌফিক শেখ ও মো. সেলিম হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
এর আগে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে নির্ধারণের সুপারিশ করেছিল। তবে ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে ৩২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে।
এদিকে সিপিডির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিজিএমইএ। সংগঠনটি পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনক্ষম ব্যক্তি, দারিদ্র্যসীমা ও আবাসন ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মজুরি বাড়ানোর ক্ষেত্রে শিল্পের উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনার দাবি জানিয়েছে।
বিজিএমইএর দাবি, গত তিন বছরে উৎপাদন ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে। একই সময়ে রপ্তানি পণ্যের দাম কমেছে ২ দশমিক ৬ শতাংশ। ব্যাংক ঋণের সুদের হার বেড়ে ১২ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে। রপ্তানি প্রণোদনাও কমেছে প্রায় ৭০ শতাংশ। এসব চাপের মধ্যে গত তিন বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আরও অনেক কারখানা আর্থিক ঝুঁকিতে রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এসব পর্যবেক্ষণ তুলে ধরেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আইএলওর
পোশাকশিল্পে সহিংসতা, ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সংস্থাটির বাংলাদেশ কার্যালয় এক বিবৃতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা প্রশমনে আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
আইএলওর মতে, নিম্নতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিক ও তাঁদের পরিবারের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতা বিবেচনায় নিতে হবে। পাশাপাশি উৎপাদনশীলতা, কর্মসংস্থান, শিল্পের সক্ষমতা ও প্রতিষ্ঠানের টেকসই অবস্থাকেও গুরুত্ব দিতে হবে। মজুরি নির্ধারণের প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ এবং নির্ভরযোগ্য তথ্য-উপাত্তভিত্তিক। সূত্র: বাংলাট্রিবিউন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!