সানজিদা আজাদ: শুরু হলো বাঙালির চেতনা, গৌরব, আত্মত্যাগ ও ভাষার মাস ফেব্রুয়ারি। মাসটি এলেই মনে পড়ে যায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা। শত ত্যাগ-তিতিক্ষা এবং রক্তে পথ রঞ্জিত হওয়ার সেই করুণ ইতিহাস। সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের মত শত শত সাহসীর রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধীকার আন্দোলন এবং একাত্তরের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকেই উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার অপচেষ্টা ছিল পাকিস্তানি শাসকদের। ঘোষণাও এসেছিল বারবার। কিন্তু তা মেনে নেয়নি বাংলার দামাল ছেলেরা। বরং ক্ষমতাসীন সরকারের এমন ঘোষণার প্রেক্ষাপটে বাংলাভাষী সাধারণ জনতার মধ্যে গভীর ক্ষোভের জন্ম হয়। তাই বাংলাভাষার সমমর্যাদার দাবিতে পূর্ব বাংলার ক্ষোভ দ্রুতই আন্দোলনে পরিণত হয়। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তারা উত্তাল করে তোলে গোটা দেশ-রাজপথ। শত শত প্রাণের বিনিময়ে অর্জিত হয় বাংলা ভাষার মর্যাদা।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রদেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। সরকার জনগণের এ দাবিকে নস্যাৎ করার জন্য একই দিন ঢাকা শহরে সভা, শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করে। কিন্তু তাতে মানুষের ক্ষোভ বিন্দুমাত্র কমেনি। ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্র-জনতা রাস্তায় নেমে আসে। বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে দমন করতে পুলিশের বাধা আসে। বেপরোয়া লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ, গুলিবর্ষণ শুরু হয়। গুলিবর্ষণের একপর্যায়ে শহীদ হন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ আরও অনেকে, আহত হন বিপুল সংখ্যক নেতাকর্মী। এ খবর ছড়িয়ে পড়ায় সারা দেশে ওঠা প্রতিবাদের ঝড়ে শামিল হন কবিরাও। সেদিনই চট্টগ্রাম থেকে ভাষা শহীদদের শোকে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদের সুরে ভাষাসৈনিক ও কবি মাহবুব-উল-আলম চৌধুরী লেখেন একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’।
২২শে ফেব্রুয়ারি নিহতদের জানাজা শেষে মর্মাহত লক্ষাধিক মানুষের এক বিশাল শোভাযাত্রা ঢাকা শহর প্রদক্ষিণ করে। এই আন্দোলনের পর ক্ষমতাসীন সরকারের ক্ষমতার ভিত নড়ে উঠে। অবশেষে ১৯৫৪ সালের ৯ মে গণপরিষদের অধিবেশনে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় বাংলাভাষা। সেই থেকে মাতৃভাষা বাংলা হয়ে ওঠে বাঙালির গর্বের ভাষা।
তবে তখনও আন্দোলনের সমাপ্তি ঘটেনি। বায়ান্নর ভাষা আন্দোলনের পর পূর্ব বাংলার মানুষ পারে যে পাকিস্তানি শাসকদের হাতে তাদের ভাষা, স্বাধীনতা ও মান-মর্যাদা নিরাপদ নয়। তাই ধীরে ধীরে ভাষা আন্দোলনই পরবর্তিতে স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের স্বাধীনতা লড়াইয়ে মানুষ অর্জন করে মহান স্বাধীনতা।
বস্তুতঃ ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষার জন্য বাংলার দামাল সন্তানদের আত্মত্যাগ আন্তর্জাতিক স্বীকৃতি পায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। এদিন ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করে। এর মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এখন গোটা বিশ্বে পালন করা হয়। কেননা পৃথিবীর একমাত্র জাতি হিসেবে বাঙালিই ভাষার জন্য প্রাণ দিয়েছিল।
তবে ফেব্রুয়ারি মাস শুধু যে ভাষা আন্দোলনের ঐতিহাসিক মাইলফলক তা কিন্তু নয়। বরং একুশের চেতনায় ‘অমর গ্রন্থমেলা’ শুরু করারও এক শুভক্ষণ। এরই ধারাবাহিকতায় প্রতিবছর পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হয় ‘বইমেলা’।
মূলত ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি মাস ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। তাই দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সমগ্র বাঙালি জাতি নানা আয়োজনের মাধ্যমে ফেব্রুয়ারি মাসজুড়ে ভালোবাসা জানায় নিজের মূল্যবান জীবন ত্যাগ করা ভাষা শহীদদের প্রতি। তাদের স্মরণে লেখক আবদুল গাফফার চৌধুরীর কলমে রচিত হয় ‘আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। ফেব্রুয়ারি মাসজুড়ে চারদিক ধ্বনিত হয় কালজয়ী গানটি।

০