এরই মধ্যে সূর্যকে পঞ্চাশবার প্রদক্ষিণ করেছে পৃথিবী। পৃথিবীকে যদি বলি সে বলবে কিছু নয়, অনুমাত্র কাল। আর আমরা বলব, আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর। স্বাধীনতার পঞ্চাশ বছরের এই রজতজয়ন্তীর সময় পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশে বছরের শেষের আনন্দ উৎসব ‘বড়দিন’।
বোধকরি বাংলাদেশের সবচেয়ে আবেগঘন বড়দিনটি হয়েছিল ১৯৭১ সালে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মধ্য দিয়ে সারাদেশে যে আনন্দের উচ্ছ্বাস তা প্রিয়জনকে হারানোর বেদনাকে অতিক্রম করে একটি নতুন স্বাধীন দেশ পাওয়ার আনন্দে মাতিয়ে তুলেছিল দেশের সব মানুষকে আর তার ঠিক ৯ দিন পর ২৫ ডিসেম্বর পালিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম বড়দিন। আমার বিশ্বাস সেই দিনটি সত্যিই ছিল বাংলাদেশের প্রত্যেকটি খ্রিস্টভক্তের প্রাণের বড়দিন।
আজ ৫০ বছর পর তাই বাংলার বড়দিন আর বাঙালির বড়দিন নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। বড়দিন মানেই আজকে ক্রিসমাস ট্রি কিংবা সান্তাক্লজ আকাশ সংস্কৃতির প্রভাবে কিংবা বিস্তারে সান্তাক্লজ এবং ক্রিসমাস ট্রি আজ হয়ে উঠেছে বড়দিনের সিম্বল। বাংলাদেশের অধিকাংশ মানুষের মনের ভেতর আজ ক্রিসমাস শুনলেই একটি পাশ্চাত্য সংস্কৃতির চর্চার ছবি ফুটে ওঠে, যার সঙ্গে সরাসরি বাংলাদেশের বাঙালি খ্রিস্টানদের বড়দিনের খুব একটা মিল বা সম্পর্ক নেই।
একটা সময় ছিল যখন এই বাংলাদেশে নভেম্বরের শেষ থেকেই জাঁকিয়ে পড়ত শীত। স্কুলে ছুটি হয়ে যেত বার্ষিক পরীক্ষার পর। শহরের ছেলেমেয়েরা আনন্দে গ্রামে বেড়াতে যেত। শহরের পাড়া-মহল্লায় প্রস্তুতি শুরু হয়ে যেত বিজয় দিবস উদযাপনের। আর বাঙালি খ্রিস্টানদের বড়দিনের আমেজ শুরু হয়ে যেত বিজয় দিবসের দিন থেকেই। বিজয়ের আনন্দ আর দেশাত্মবোধকে ধারণ করে এর পরের দুটো সপ্তাহজুড়ে থাকত বড়দিনের আমেজ। আসলে কেমন বাংলার বড়দিন সেটা বোঝা যাবে সেই সময়ের প্রেক্ষাপটকে স্মরণ করলেই। এই বাংলার বড়দিন একেবারেই বাঙালি ঢঙের বড়দিন।
বাংলার বড়দিনে রয়েছে পিঠা উৎসব। বাংলাদেশের প্রতিটি খ্রিস্টানের বাড়িতে এই সময়টায় অতিথি হয়ে এলেই আপনাকে আতিথেয়তা করা হবে পিঠাপুলির মাধ্যমে। বড়দিনের উৎসবের একটি বড় অংশ বড়দিনের গান। বড়দিনের গান শুরু হয়ে যায় বিজয় উৎসবের পর পরের সময় থেকেই। প্রাচীন বাংলা সংকীর্তনের সেই সুর ঢোল-খোল, হারমোনিয়াম, মন্দিরা আর কর্তাল নিয়ে শহরে কিংবা গ্রামের ছেলেমেয়েদের দলগুলো বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় আর যিশুর জন্মোৎসবের কীর্তন গায়। বড়দিনে কারও বাড়িতে কীর্তন না এলে যেন বড়দিন পূর্ণ হয়ে ওঠে না। এই কীর্তন গানের দলে শুধু যে খ্রিস্টান ছেলেমেয়েদের নিয়ে হতো তা কিন্তু নয়। এই বাংলাদেশ ধর্ম যার যার আর উৎসব সবার এই চেতনার বিকাশ স্বাধীনতা-উত্তর বাংলাদেশে শুরুর চেতনাতেই। এলাকাভেদে এই গানের দলে যোগ দিয়েছে মুসলিম-হিন্দু-বৌদ্ধ ধর্মাবলম্বী বন্ধুরা। সবাই মিলে একটা আনন্দের জোয়ারে গ্রামে পাড়া-মহল্লায় বিরাজ করেছে বছরশেষের এই বড়দিন উৎসব। কিন্তু কালের আবর্তে অসাম্প্রদায়িক চেতনাকে বারবার আঘাত হেনেছে কিছু স্বাধীনতাবিরোধী ধর্মান্ধতা। তবুও আনন্দের বিষয় এই যে, আজ শহরে সুপার শপে কিংবা খাবারের দোকানে ছোট্ট একটি ক্রিসমাস ট্রি জায়গা করে নিয়েছে অবলীলায়। আর এটি সত্যিকার অর্থেই হয়তো কোনো ধর্মীয় অনুভূতির জায়গা থেকে নয় বরং একটি সর্বজনীন উৎসবেরই বহির্প্রকাশ। সত্যিকার অর্থেই প্রতিবছর পৃথিবীতে বড়দিন আসে এই বিশ্ব সর্বজনীনতার বারতা নিয়ে। পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী দেশের বিভিন্ন সংস্কৃতির মানুষরা সান্তাক্লজ আর ক্রিসমাস ট্রির মধ্য দিয়ে একটি সর্বজনীন পৃথিবীর স্বপ্নকে উৎসবে পরিণত করে মেতে ওঠেন বড়দিনের উৎসবে।
কিন্তু সত্যিই যদি আমরা বড়দিনের গুরুত্ব এবং তাৎপর্য কী একজন সাধারণ মানুষ হিসেবে অন্তরে ধারণ কিংবা লালন করতে চাই- তবে যিশুর জন্ম থেকে শেখার আছে অনেক কিছু। এই যেমন ধরা যাক যিশুখ্রিস্টের জন্মদিন পৃথিবীতে সবচেয়ে বৃহৎ আকারে পালিত জন্মদিন। পরিবারে যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন সেই পরিবারের একটি অন্যতম আনন্দের দিন হয়ে ওঠে সেই শিশুর জন্মদিনটি। শিশুটি যখন ধীরে ধীরে বড় হয় তার পিতা-মাতার সবচেয়ে আনন্দের দিনটি হয় সেই শিশুর জন্মদিন। জন্মদিন পালনের মধ্য দিয়ে তারা তাদের সন্তানের প্রতি পরিবারের এবং সমাজের ভালোবাসাকে প্রকাশ করেন। শিশুটির জন্মদিনকে ঘিরে এই ছোট-বড় আয়োজন তাকে জীবনে বেড়ে ওঠার পথে অনুপ্রাণিত করে।
যিশুখ্রিস্টের জন্মদিনের ধর্মীয় তাৎপর্য আরও গভীর। যিশু জন্ম নিয়েছেন এমন একটি অস্থির সময়ে যখন তার আগমনের বার্তা হেরোদ রাজার কাছে পৌঁছে গেছে এবং যিশু যে রাজা হবেন সে ভয়ে হেরোদও তখন হত্যাযজ্ঞ চালাচ্ছে। যিশুর জন্ম একটি সাধারণ গোশাল ঘরে অর্থাৎ অতি সাধারণ মাটির কাছে। ঈশ্বরের পুত্র হয়ে তিনি মাটির কাছের মানুষ হয়ে মাটির ঘরে জন্ম নিলেন। তার আগমনের কথা জানল শুধু কিছু রাখাল যারা অত্যন্ত সাধারণ মানুষ। পূর্বদিকের প-িতরা অবশ্য আগে থেকেই তার আগমনের কথা ধারণা করছিলেন আর তাই সে প-িত ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেই রাতে সেই গোশাল ঘরে নানা উপহার নিয়ে। এই ছোট্ট ঘটনা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে, মানুষ হিসেবে যতক্ষণ না আমরা সাধারণ হতে পারছি এবং আমাদের চিন্তা, কথা এবং কাজে আমাদের শিক্ষা এবং জ্ঞানের প্রকাশ ঘটাতে পারছি ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের সান্নিধ্য পাওয়া সত্যিই কঠিন। ঈশ্বর শুধু সাধারণ এবং সাধারণের মাঝেই বিরাজ করেন অসাধারণের রূপে।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অবস্থান এবং দেশ গঠনে ভূমিকা ওপরের প্রেক্ষাপটের সঙ্গে অত্যন্ত অর্থবহ এবং সঙ্গতিপূর্ণ। বাংলাদেশে শিক্ষাব্যবস্থা এবং স্বাস্থ্যসেবায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অবদান অনস্বীকার্য। যিশুখ্রিস্টের জীবনাচরণের তাৎপর্যকে মাথায় নিয়ে বাংলাদেশের গরিব-দুঃখী এবং সাধারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য বাংলাদেশে খ্রিস্টান ম-লীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আছে এবং থাকবে। কিন্তু সত্যিকার অর্থেই সাড়ে সতেরো কোটি মানুষের দেশে মাত্র ৬ লাখ মানুষের খ্রিস্ট ম-লীর এই অবস্থান এবং অবদানকে কি রাষ্ট্র যথাযথ স্বীকৃতি দিতে পেরেছে? আমরা কি সবাই মিলে একটি আদর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পেরেছি?
এবারের শীতে আমাদের মনের ভেতরে ভালোবাসার একটা ক্রিসমাস ট্রির বপন করি যেখানে ভালোবাসা, সম্মান আর সহমর্মিতার নানা উপকরণ শোভা পাবে। আর নিজেদের ভেতরে লুকিয়ে থাকা সান্তাক্লজটাকে নির্ভয়ে নিসংকোচে বের করে আনি- ভালোবাসার ঝুলি নিয়ে বেরিয়ে পড়ি রাস্তায়- পাশের অসহায় মানুষটি আপনাকে দেখে আনন্দে বলে উঠুক- ‘শুভ বড়দিন সান্তা !’
টনি মাইকেল গোমেজ : ডিরেক্টর- অ্যাডভোকেসি, কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল এনগেইজমেন্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

০
শুভ বড়দিন আজ