খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আজ শুক্রবার (২৫ ডিসেম্বর)। বৈশ্বিক মহামারি কভিড-১৯ জনিত পরিস্থিতির কারণে এবার অনেকটাই সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে দিনটি। সারাদেশে এ উৎসব উদযাপনের প্রস্তুতিও শেষ হয়েছে। ধর্মীয় আনুষ্ঠানিকতার বাইরে আনুষঙ্গিক আয়োজনও অনেকটা সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করা হবে।
খ্রিস্টধর্ম মতে, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর আগমন ঘটেছিল পৃথিবীতে।
খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, প্রায় দুই হাজার বছরেরও বেশি আগে আজকের দিনে জেরুজালেমের দক্ষিণে বেথলেহেম নগরীর এক গোয়ালঘরে জন্মগ্রহণ করেন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। সেই স্মৃতিকে স্মরণ করে বড়দিনে গির্জাগুলোতে প্রতীকী গোয়ালঘর তৈরি করা হয়েছে। অনেকে তাদের বাড়িতেও তৈরি করেছেন গোয়ালঘর।
যিশুর জন্মের অনেক বছর পর থেকে এ দিনকে আনন্দ ও মুক্তির দিন হিসেবে উদযাপন করতে শুরু করে খ্রিস্টানরা। ৪৪০ সালে পোপ এদিবসকে স্বীকৃতি দেন। তবে উৎসবটি জনপ্রিয়তা পায় মধ্যযুগে। সেসময় এর নাম হয় ‘ক্রিসমাস ডে’। বিশ্বের অধিকাংশ দেশেই ক্রিসমাস দিবসে সরকারি ছুটির দিন।
বড়দিন উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব বাণীতে তারা খ্রিষ্টান সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
বৈশ্বিক মহামারি কভিড-১৯ জনিত পরিস্থিতিতে এবারের বড়দিনের আয়োজন নিয়ে বলতে গিয়ে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, করোনার কারণে এবার আমরা সীমিত পরিসরে বড়দিন উদযাপন করলেও স্পিরিচ্যুয়ালি আমরা আগের মতোই আছি। এ বড়দিনে আমাদের প্রার্থনা থাকবে, আমরা যেন করোনা মহামারি থেকে মুক্তি পাই।
তিনি বলেন, শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই গির্জায় গির্জায় প্রার্থনা করা হবে।
বড়দিন উপলক্ষে শুক্রবার সরকারি ছুটি। এছাড়া সরকারি-বেসরকারি রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রগুলো বিশেষ অনুষ্ঠান ও প্রকাশনার মাধ্যমে দিনটির তাৎপর্য তুলে ধরছে।
ক্রিসমাস ট্রি সাজিয়ে, কেক তৈরি করে ও মোমবাতি জ্বালিয়ে দিনটি দেশের সব গির্জাসহ খ্রিস্টান পরিবারগুলো উদযাপন করবে। এরই মধ্যে দেশের সব গির্জায় বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে।
রাজধানীর অভিজাত হোটেলগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার কারণে এবার হোটেলগুলোর আয়োজনও সীমিত থাকবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল,ঢাকা রিজেন্সি হোটেল, র্যাডিসন, লা মেরিডিয়েন, হোটেল ওয়েসিস, ওয়েস্টিনসহ দেশের বড় বড় হোটেলে এসব বিশেষ অনুষ্ঠানের আয়োজন থাকবে সীমিত। তবে রঙিন বাতি আর ফুল দিয়ে, সাজানো হবে ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে হোটেলগুলো। সীমিত পরিসরে থাকবে সান্তা ক্লজের চমকপ্রদ উপস্থাপনা ও শিশু-কিশোরদের জন্য নানা উপহার। কোথাও কোথাও বড়দিনের কেক কাটা হবে।
বড়দিনের উৎসব ঘিরে দেশের সব গির্জার পাশাপাশি অনুষ্ঠানস্থলে থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ইতিমধ্যে ঢাকা মহানগরের ৬৫ গির্জা ও আশপাশ এলাকা সিসিটিভির আওতায় নেওয়া হয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!