সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আগামীকাল শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেয়ার আগে প্লাটফর্মটির ব্রিফিং থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে শাহবাগে চতুর্থ দিনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাস না করা পর্যন্ত আন্দোলন চলবে।
নাহিদ ইসলাম বলেন, আমরা সব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাব, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমাদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনুন। আমাদের ওপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে আগামীকাল (শুক্রবার) আমরা সারাদেশের সব ক্যাম্পাসে বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল করব।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, হাইকোর্টের আংশিক রায়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে। আংশিক এই রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটার সংস্কার করতে পারে। এই বিষয়টিই আজ স্পষ্ট হয়েছে। যদি তাই হয়, তাহলে শেকৃবিতে কেন লাঠিচার্জ করা হল? শাবিপ্রবিতে হামলা করা হয়েছে, চবিতে নারী শিক্ষার্থীদের ওপর নারী পুলিশ হামলা করেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, রাবিতে ভয়ভীতি দেখানো হয়েছে। মাভাবিপ্রবিসহ অনেক বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয়েছে। যারা হামলা করেছে তারা অতি উৎসাহী। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা মনে করি, এতে সরকারেরই ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আপনারা এতদিন আমাদের বলেছেন, আদালতের প্রতি ভরসা রাখতে। এখন আদালত আপনাদের দায়িত্ব দিয়েছে সেটি আপনারা পালন করুন।
এর আগে, বিকাল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শাহবাগে যায় এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্ট অবরোধ করে।
০
শুক্রবার দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশের ঘোষণা