হেমন্তকাল প্রায় শেষের দিকে। ধীরে ধীরে আসছে শীত। ঢাকায় বইছে মৃদু ঠান্ডা বাতাস। ঢাকার বাইরে ইতিমধ্যে শীত এসে গেছে, এখন শুধু জেঁকে বসার অপেক্ষা। শীতের সময়ে বাতাসে আর্দ্রতা কম থাকে। ফলে ত্বকের সাথে ঠোঁট শুষ্ক ও খসখসে হয়ে যায়। অনেক সময় ফেটে রক্ত বের হতেও দেখা যায়।
সে জন্য এই শুষ্কতা জেঁকে বসার আগেই জেনে নিন শীতকালে সুন্দর ঠোঁট পাওয়ার রহস্য।
পেট্রোলিয়াম জেলির ব্যবহার
শীতকালে ঠোঁটের আর্দ্রতা দূর করার জন্য লিপবাম বা পেট্রোলিয়াম জেলির ব্যবহার অত্যাবশ্যক। তবে কেবল ঠোঁট ফাটলেই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করবেন, ব্যাপারটা সে রকম নয়। ঠোঁট ফেটে যাওয়ার পর নয়, বরং আগে থেকেই এটির ব্যবহার শুরু করতে হবে, তাহলে আর ঠোঁট ফাটার ভয় থাকবে না।
জিহ্বা দিয়ে ঠোঁট ভেজানোকে না বলুন
অনেক সময় ঠোঁট শুকিয়ে গেলে আমরা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে থাকি। এটা এক সময় অভ্যাসে পরিণত হয়ে যায়। তবে এটা ঠোঁট আরও বেশি শুকিয়ে ফেলে। ঠোঁট শুকিয়ে গেলে জিব দিয়ে ঠোঁট ভেজানো যাবে না। যাবে না মানে একেবারেই করা যাবে না। শুকনা ঠোঁট ভেজা রাখতে সঙ্গে লিপবাম রাখতে পারেন। বাজারে এসপিএফ–১৫–যুক্ত লিপবাম কিনতে পাওয়া যায়। এটি ঠোঁটকে সূর্যের তাপ থেকেও রক্ষা করে।
ঘরোয়া প্যাকের ব্যবহার
ঘরোয়া উপায়ে বিভিন্ন ধরণের প্যাক বানানো যায় বাড়িতে। সেসব প্যাক ব্যবহার করলেও তরতাজা রাখা যায় ঠোঁট।
কয়েকটি প্যাক-
চালের গুঁড়া ও মধু
এক চা চামচ আতপ চালের গুঁড়া, মধু এক চা চামচ, মসুর ডাল বাটা এক চা চামচ, এক চিমটি হলুদের গুঁড়া ও কয়েক ফোঁটা গ্লিসারিন ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটা ঠোঁটে লাগিয়ে পাঁচ-সাত মিনিট রেখে ভেজা হাতে ম্যাসাজ করুন। সার্কেল ও এন্টি সার্কেলভাবে দুই মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। ভেজা থাকতেই লিপজেল বেশি পরিমাণে লাগিয়ে দুই মিনিট পর আবার ম্যাসাজ করে মুছে ফেলুন। নরম থাকবে ঠোঁট।
অলিভ অয়েল ও চিনি
এক চা চামচ অলিভ অয়েল, এক চা চামচ চিনি, আধা চা চামচ বেসন মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। পেস্টটা ঠোঁটে মেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ভেজা হাতে ম্যাসাজ করে প্যাকটি উঠিয়ে ফেলুন। এতে মরা কোষ উঠে গিয়ে ঠোঁটের কোমলতা বজায় থাকবে। এছাড়া অলিভ অয়েলের সাথে গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে লাগালে তা ময়েশ্চারাইজারের কাজ করবে।
মধু ও পেট্রোলিয়াম জেলি
সপ্তাহে এক দিন সমপরিমাণ মধু ও পেট্রোলিয়াম জেলি মিশিয়ে ঠোঁটে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এরপর পরিষ্কার তুলা দিয়ে আস্তে আস্তে তুলে ফেলুন, এতে ঠোঁট কোমল হবে।
তিলের তেল
ঠোঁট মোলায়েম রাখতে তিলের তেলও ব্যবহার করা যেতে পারে।
এছাড়া শীতে অবশ্যই ময়েশ্চারাইজযুক্ত লিপস্টিক ব্যবহার করবেন। রাতে ঘুমানোর আগে লিপজেল লাগানোর অভ্যাস গড়ে তুলুন। বেশি শীত পড়ার আগে এখন থেকে ঠোঁটের যত্ন নিলে ঠোঁটের ক্ষতি কম হবে।
বাজারে শীতকালীন সবজি ও ফলমূল পাওয়া যাচ্ছে। এসব সবজি ও ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। শীতে প্রয়োজনের তুলনায় পানি কম খাওয়ার কারণে শরীর শুষ্ক হয়ে যায়। তাই নিয়মিত পানি পান করুন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!