প্রকৃতিতে এখন শীতের রাজত্ব। ইতোমধ্যে কুয়াশা পড়তে শুরু করেছে চারপাশে। সকালের আকাশ অনেকটাই ঘোলাটে থাকে। শেষরাতের দিকে অথবা খুব সকালে গায়ে কম্বল বা কাঁথা না জড়ালে ঠান্ডার কারণে আরামে ঘুমানো যাচ্ছে না। রাজধানী ঢাকাতেই এমন অবস্থা।
দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে আরো বেশি ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আর এই সময়টাতে বেশি ঝুঁকিতে থাকে আমাদের ছোট্ট সোনামণিরা। তাই শীত জেঁকে বসার আগেই শিশুদের আগাম সুরক্ষার বিশেষ খেয়াল রাখা জরুরি। তাই আজ এইদিনের পাঠকদের জন্য রইলো শীতকালে শিশুর যত্নআত্তির কিছু সাধারণ কৌশলের কথা। চলুন জেনে নেয়া যাক-
নিয়মিত গোসল করানো
অনেকে মনে করেন, শীতকালে শিশুদের গোসল করানো ক্ষতিকর! ভাবেন গোসল করালে ঠান্ডা লেগে যাবে। কিন্তু এটি নিতান্তই একটি ভুল ধারণা। গোসল না করার ফলে শিশুর শরীর আর চুলে ধুলা লেগে যায়, যা খুবই অস্বাস্থ্যকর। তাই শীতেও পরিচ্ছন্নতায় কখনো অবহেলা করা যাবে না। নিয়মিত গোসল করাতে হবে। ঠান্ডা পানিতে সমস্যা হলে কুসুম গরম পানিতে গোসল করান। তবে একটি দিক খেয়াল রাখতে হবে। আর তা হলো দুপুর ১২টার আগেই গোসলটা সেরে ফেলা ভালো। কারণ বেশি দেরি করলে ঠান্ডা লাগার ভয় থাকে।
গোসলের ক্ষেত্রে বেবি সোপ ব্যবহার করা উপকারী। এতে শিশুর স্বাস্থ্যের ভাবনা যেমন দূর হবে পাশাপাশি শিশুও থাকবে চনমনে। এছাড়া গোসলে নিমপাতা ব্যবহার করতে পারেন। গোসল সম্পন্ন করে ভালোভাবে শরীর মুছে হালকা গরম কাপড় পড়াতে হবে। অনেকে শিশুকে জবজবে করে সরিষার তেল মাখিয়ে গোসল করিয়ে থাকেন। এতে গোসল শেষেও শিশুর চুল ভেজা থাকে এবং ঠাণ্ডা লাগে। তাই এটি এড়িয়ে যাওয়াই ভালো।
হাত ধোয়া
শীতকাল হোক বা গরমকাল, হাত ধোয়া অত্যাবশ্যক। যদিও শীতকালে বেশির ভাগ বাবা-মা শিশুকে ঠান্ডা লাগার ভয়ে পানি ধরতে দিতে চান না। তবে এটা মোটেও ঠিক নয়। শিশুকে সুস্থ রাখতে হলে অন্যান্য সময়ের মতোই নিয়মিত হাত ধোয়ানো জরুরি। বিশেষ করে বিশ্বে চলমান করোনা মহামারিতে এটি অত্যাবশ্যক। কারণ শিশুরা সারা দিন নানা রোগ-জীবাণুবাহী বস্তু হাত দিয়ে ধরে, যা তাদের অসুস্থতার অন্যতম কারণ। তাই খাবার খাওয়া, বাইরে থেকে ঘরে ফিরলে বা ঘুমানোর আগে হাত ধোয়ানো জরুরি।
গরম পানি ব্যবহার
শীতকালে শিশুদের নিয়মিত হালকা কুসুম গরম পানি পান করানো উচিত। এছাড়া সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করা, হাত-মুখ ধোয়া, গোসল, খাওয়াসহ শিশুদের নানা কাজে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। নবজাতক কিংবা ঠান্ডার সমস্যা আছে এমন শিশুর ক্ষেত্রে গরম পানিতে কাপড় ভিজিয়ে পুরো শরীর মুছে দেওয়া যেতে পারে।
উষ্ণ পোশাক পরান
শীতে শিশুদের অবশ্যই গরম পোশাক পরিয়ে রাখা উচিত। সেক্ষেত্রে উলের পোশাক পরাতে পারেন। তবে চিকিৎসকের মতে, শিশুদের সরাসরি উলের পোশাক পরানো ঠিক নয়। কারণ উলের ক্ষুদ্র লোমে শিশুদের অ্যালার্জি হতে পারে। তাই সুতি কাপড় পরিয়ে তার ওপর উলের পোশাক পরানো উচিত। তবে খেয়াল রাখতে হবে যে, পোশাকটি যেন অবশ্যই নরম কাপড়ের হয়। কারণ খসখসে বা শক্ত কাপড়ে শিশুদের নরম ত্বকে সমস্যা দেখা দিতে পারে।
তবে হালকা শীতের ক্ষেত্রে খুব বেশি গরম কাপড় না পরানোই ভালো। কারণ খুব বেশি গরম কাপড় পরালে গরমে ঘেমে শিশুর ঠাণ্ডা লেগে যেতে পারে। তাই হালকা গরম পোশাক পরানোই উত্তম। রাতে ঘুমানোর আগে শিশুকে হালকা ফুল হাতা গেঞ্জি পরিয়ে রাখুন এবং সকালে স্কুলে যাওয়া-আসার পথে ও বিকালের দিকটাতে হালকা শীতের পোশাক পরিয়ে রাখুন।
শিশুর খাবার
শীতকাল মানেই নানা ধরনের অসুখ বিসুখের সময়। শীতে শিশুদের এমন খাবার দিতে হবে যাতে তারা সুস্থ থাকতে পারে এবং এনার্জি পায়। কারণ এই এনার্জি শরীরকে ঠাণ্ডার সঙ্গে লড়ার শক্তি দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই তাদের ঘনঘন পুষ্টিকর খাবার খাওয়াতে হবে।
শিশুদের ত্বকের মসৃণতা ও উজ্জ্বলতা বাড়াতে ডিমের কুসুম, সবজির স্যুপ এবং ফলের রস খাওয়ানো উচিত। বিশেষ করে গাজর, বিট, টমেটো শিশুদের ত্বকের জন্য বেশ উপকারী। এ ছাড়াও বিভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন। এছাড়া শিশুদের ঠান্ডা লাগে বা অ্যালার্জি হয়, এমন খাবার এড়িয়ে চলতে হবে।
ত্বকের যত্ন
শিশুরা সাধারণত সংবেদনশীল ও নরম ত্বকের অধিকারী। তাই তাদের ত্বক অনেক বেশি রুক্ষ হয়ে যায়। শীতে শিশুর কোমল ত্বকের যত্ন নিতে ভালো মানের বেবি লোশন, বেবি অয়েল, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করুন। আপনার শিশুকে পর্যাপ্ত পুষ্টি এবং তার চাহিদা অনুযায়ী উপযুক্ত পণ্য সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
ঘরের আবহাওয়া
শীতকালে ঠান্ডার ভয়ে অনেকেই ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখেন। তবে জানা জরুরি, বদ্ধ ঘরে বাতাস প্রবাহিত হতে পারে না বলে জীবাণু সংক্রমণ বেড়ে যায়। ঘর স্বাস্থ্যসম্মত রাখার অন্যতম শর্ত হলো- ঘরে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রাখা। দিনের বেলায় অন্তত কিছু সময়ের জন্য ঘরের সব দরজা-জানালা খুলে রাখা উচিত।
তবে দরজা-জানালা খুলে রাখলে মশার আক্রমণ বাড়তে পারে। যেটা শিশুদের জন্য খুবই ভয়ানক। কারণ তাদেরই সবথেকে বেশী মশা কামড়ায়। সেক্ষেত্রে শিশুদের জন্য কার্যকরী এবং নিরাপদ মশা বিতাড়কের ব্যবস্থা করতে হবে। তাছাড়া আজকাল বাজারে শিশুদের জন্য ভালো মানের বিভিন্ন ধরণের লোশন বা ক্রিম পাওয়া যায়, যেগুলো মশাকে শিশুর শরীর থেকে দূরে রাখবে। সেগুলো ব্যবহার করতে পারেন।
বাড়তি সচেতনতা
শীতে যেহেতু ঠাণ্ডা বাতাস এবং ধুলাবালিতে শিশুরা বেশি সংক্রমিত হয় তাই যতটা সম্ভব এগালো থেকে দূরে রাকতে হবে। শিশুদের ব্যবহার্য জিনিসপত্র আলাদা হওয়া উচিত। গরম কাপড় পরিষ্কার ও জীবাণুমুক্ত হতে হবে। সেক্ষেত্রে জীবাণুনাশক তরল যেমন- ডেটল, স্যাভলন ইত্যাদি ব্যবহার করতে পারেন। বাইরে গেলে মাস্কের ব্যবহার করার অভ্যাস করাতে হবে। মশার আক্রমণ থেকে দূরে রাখতে হবে। শিশুর ঠান্ডাজনিত সমস্যায় আদা লেবু চা, গরম পানিতে গড়গড়া, মধু, তুলসি পাতার রস প্রভৃতি খাওয়ানো যেতে পারে। অসুস্থ ব্যক্তির হাঁচি-কাশি থেকে দূরে রাখা উচিত। তবে সমস্যা বেশি হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!