শিশুর অণ্ডকোষে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর কিছু সমস্যা সাধারণ হলেও কিছু অবস্থা অত্যন্ত মারাত্মক এবং তাৎক্ষণিক চিকিৎসা না নিলে অণ্ডকোষ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শিশুর অণ্ডকোষে ব্যথাকে কখনই অবহেলা করা উচিত নয়।
শিশুর অণ্ডকোষে ব্যথার একটি গুরুত্বপূর্ণ ও ভয়ংকর কারণ হলোÑ টেস্টিকুলার টরশন বা অণ্ডকোষ প্যাঁচ খাওয়া। এ ক্ষেত্রে অণ্ডকোষ যে কর্ড বা নালির মাধ্যমে শরীরের সঙ্গে যুক্ত থাকে, সেটিতে মোচড় লেগে অণ্ডকোষে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অণ্ডকোষ দ্রুত ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। লক্ষণ হিসেবে হঠাৎ তীব্র ব্যথা, অণ্ডকোষ ফুলে যাওয়া ও লাল হয়ে যাওয়া দেখা যায়। যে-কোনো বয়সে এ সমস্যা হতে পারে, তবে জন্মের পরপরই এবং ১২-১৮ বছর বয়সী কিশোরের মধ্যে এটি বেশি দেখা যায়। ইমার্জেন্সি ডপলার আলট্রাসনোগ্রামের মাধ্যমে অণ্ডকোষে রক্তপ্রবাহ বন্ধ হওয়া নিশ্চিত হলে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়। লক্ষণ শুরুর ৪-৬ ঘণ্টার মধ্যে অস্ত্রোপচার করা না গেলে অধিকাংশ ক্ষেত্রেই অণ্ডকোষ রক্ষা করা সম্ভব হয় না।
অণ্ডকোষের ব্যথার আরেকটি কারণ হলোÑ অ্যাপেনডিক্স টেস্টিসের টরশন। অ্যাপেনডিক্স টেস্টিস হলো, অণ্ডকোষের ওপর অবস্থিত একটি ছোট অঙ্গ, যা কখনও কখনও মোচড় খেতে পারে। এতে অণ্ডকোষে তীব্র ব্যথা অনুভূত হয়। আলট্রাসনোগ্রামের মাধ্যমে এ রোগ নির্ণয় করা সম্ভব। তবে এটি টেস্টিকুলার টরশনের মতো মারাত্মক নয় এবং সাধারণত জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। বেশিরভাগ ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ এবং পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে চিকিৎসা করা যায়। সংক্রমণজনিত কারণেও শিশুর অণ্ডকোষে ব্যথা হতে পারে। এপিডিডাইমাইটিস ও অরকাইটিস হলো অণ্ডকোষ এবং সংলগ্ন নালির সংক্রমণ বা প্রদাহ, যেখানে শুক্রাণু সংরক্ষিত থাকে। এ অবস্থায় ব্যথা সাধারণত হঠাৎ শুরু না হয়ে ক্রমে বাড়ে এবং সঙ্গে ফোলাভাব দেখা যায়। সংক্রমণ ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত হতে পারে। যেমনÑ মাম্পস ভাইরাস। যেসব শিশুর প্রস্রাবের সংক্রমণ বারবার হয়, তাদের মধ্যে এ সমস্যা তুলনামূলক বেশি দেখা যায়। যথাযথ অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ও বিশ্রামের মাধ্যমে অধিকাংশ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।
খেলাধুলা ও দৌড়ঝাঁপের সময় আঘাত পাওয়াও শিশুর অণ্ডকোষে ব্যথার একটি সাধারণ কারণ। হালকা আঘাতে সাময়িক ব্যথা ও অল্প ফোলা হতে পারে, যা সাধারণত বিশ্রাম ও ব্যথানাশক ওষুধে সেরে যায়। তবে আঘাত যদি তীব্র হয় এবং অণ্ডকোষ ফেটে যাওয়া বা অভ্যন্তরীণ রক্তপাতের আশঙ্কা থাকে, তাহলে তা জরুরি অবস্থা হিসেবে গণ্য হয় এবং তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন হয়।
কিছু ক্ষেত্রে ইনগুইনাল হার্নিয়ার মতো তুলনামূলক সাধারণ রোগ থেকেও জরুরি পরিস্থিতির সৃষ্টি হতে পারে। শিশুর ইনগুইনাল হার্নিয়া থাকলে অন্ত্রের একটি অংশ ইনগুইনাল ক্যানালে আটকে যেতে পারে, যাকে ইনকারসিরেটেড ইনগুইনাল হার্নিয়া বলা হয়। এতে অণ্ডকোষে ব্যথা ও ফোলাভাব দেখা দেয়। এটি যে-কোনো বয়সী শিশুর হতে পারে এবং এটি একটি মেডিকেল ইমার্জেন্সি, যেখানে জরুরি অস্ত্রোপচার অপরিহার্য।
সার্বিকভাবে বলা যায়, শিশুর অণ্ডকোষের যে-কোনো ধরনের ব্যথা বা অস্বাভাবিকতা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। লক্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হলে গুরুতর জটিলতা এড়ানো সম্ভব।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!