ডেস্ক রিপোর্ট: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দক্ষিণ-পূর্ব এশিয়ার বিমান পরিবহনের কেন্দ্রবিন্দু হিসেবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে গড়ে তোলা হচ্ছে। এজন্য নির্মাণ করা হচ্ছে আরো একটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত টার্মিনাল। ২১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই টার্মিনালের কাজ এরই মধ্যেই শুরু হয়ে গেছে।
গত বছরের ২৮ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটির উদ্বোধন ও ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। নতুন টার্মিনালটি দেখতে পদ্মফুলের মতো হবে। এর নকশা তৈরি করেছেন সিঙ্গাপুরের সিপিজি কর্পোরেশন লিমিটেডের খ্যাতিমান স্থপতি রোহানি বাহারিন।
সাড়ে ৩ হাজার একর জমির ওপর টার্মিনাল নির্মাণের কাজ চলছে শাহজালাল বিমানবন্দরের দক্ষিণ-পূর্ব পাশে। এতে রাতদিন মিলিয়ে কাজ করছে দেড় হাজারেরও বেশি শ্রমিক। টার্মিনালে প্রথম ধাপে থাকছে ১২টি বোডিং ব্রিজ (বর্তমানে রয়েছে ৮টি), ১৬টি লাগেজ বেল্ট, বহুতল কার পার্কিং এবং উড়োজাহাজ রাখার ৩৫টি পার্কিং বে। এছাড়াও আমদানি-রফতানির জন্য নির্মাণ করা হচ্ছে পৃথক কার্গো ভিলেজ। নির্মাণ করা হবে আরেকটি রানওয়েও। দুর্ঘটনা এড়াতে অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ও রাডারও বসানো হবে।
পূর্ব ইউরোপ থেকে ওসেনিয়া অঞ্চল পর্যন্ত ভৌগলিক সীমানা বিবেচনা করলে ঢাকা একেবারেই কেন্দ্রে অবস্থান করছে। সব আধুনিক সেবা ও সুবিধা নিশ্চিত করা গেলে এই অঞ্চলের বিমান চলাচলের কেন্দ্র হবে ঢাকা।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘শাহজালাল বিমানবন্দর ধীরে ধীরে একটি কানেক্টিং হাব হয়ে উঠবে। আমরা আমাদের বিমানবন্দরগুলোকে যতটুকো সম্ভব আধুনিক করে তুলতে সব ধরনের চেষ্টা করবো। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এই বিমানবন্দরটি হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার কেন্দ্রবিন্দু।’
সিভিল অ্যাভিয়েশন সদস্য ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুরেশনের গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী জিয়াউল কবির বলেন, ‘কম খরচে ভালো কানেক্টিভিটি দেয়া যাবে ঢাকা বিমানবন্দরে। এটিকে সাজানো হচ্ছে আধুনিক সব প্রযুক্তির সাহায্যে। এই টর্মিনালটি চালু হলে শাহজালাল বিমানবন্দর দিয়ে বছরে প্রায় তিন লাখ বিমান ওঠানামা করতে পারবে।’
সবমিলিয়ে বাংলাদেশের আকাশসেবা চুক্তি রয়েছে ৫৩টি দেশের সাথে। কিন্তু বর্তমানে ২৩ টি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু রয়েছে। নতুন টার্মিনাল করা হলে বেশি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট যোগাযোগ বাড়বে। এতে করে বিমানের গ্রাহকও যেমন বাড়বে কয়েক কোটি তেমনি বাংলাদেশের অর্থনীতিতে আসবে বিপুল পরিবর্তন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণে যৌথ অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও জাপানের দাতা সংস্থা জাইকা।
প্রকল্পটির বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি) ১৪ জানুয়ারি একটি চুক্তি করে। এতে স্বাক্ষর করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ও মিতসুবিসি কর্পোরেশনের জেনারেল ম্যানেজার ইয়াসুনোরি সাকামোতো।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!