সরকারি কর্মকর্তা–কর্মচারীরা জনগণের শাসক নয়, সেবক হিসেবে কাজ করবেন। ভালো কাজের জন্য যেমন তাঁদের পুরষ্কৃত করা হবে, তেমনি মন্দকাজের জন্যও শাস্তি নিশ্চিত করা হবে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে এমন সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোভিড মহামারি মোকাবিলায় গণ টিকা দান কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এরই মধ্যে টিকা কেনা এবং দেওয়া শুরু হয়েছে। ব্যাপকভাবে টিকা দিতে হবে যাতে দেশের সবাই সুরক্ষিত থাকে। এরই মধ্যে আমি নির্দেশ দিয়েছি সম্মুখ সারির যোদ্ধাদের পরিবারই শুধু নয়, তাঁদের বাড়িতে যারা কাজ করে তাঁদেরকেও যেন টিকা দেওয়া হয়। তাতে, সবাই সুরক্ষিত থাকতে পারবে।
তিনি বলেন, এর জন্য যত টাকা লাগবে, যত টিকা দরকার হয়, কিনবো এবং বাংলাদেশে আমরা টিকা তৈরি করবো যাতে মানুষের কোনো অসুবিধা না হয়।
আজ মঙ্গলবার সকালে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উদযাপন এবং ‘জনপ্রশাসন পদক ২০২০ ও ২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানে যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে প্রায় ১ কোটি ৮৭ লাখ মানুষ টিকা পেয়েছে। বাংলাদেশের বয়স্ক কোনো মানুষ টিকা পাওয়া থেকে বাদ যাবে না। ছাত্র–শিক্ষক থেকে শুরু করে সবার জন্যই আমরা এই টিকা কিনতে থাকবো। সবাই যাতে টিকা পায় সেই ব্যবস্থাও আমরা অবশ্যই করবো।
দেশে উন্নয়নে অবদান রাখার জন্য সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকে অল্প সময়ের মধ্যে যে উন্নয়ন এবং বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হলো এটা আমাদের সরকারি কর্মকর্তা–কর্মচারীরা প্রত্যেকে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন বলেই হয়েছে। আমরা যে পরিকল্পনাগুলো নিয়েছি সেগুলো সফলভাবে বাস্তবায়ন করেছেন এবং মানুষ তার সুফলটা পেয়েছে বলেই দেশের উন্নতি সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী এজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী এ সময় ১৯৭৫ সালের ১০ জানুয়ারি পুলিশ সপ্তাহ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের উদ্ধৃতি টেনে জনপ্রশাসনের কর্মকর্তা–কর্মচারীদের মানুষের সেবা করার আহ্বান জানান।
করোনার মধ্যেও বাংলাদেশের অগ্রগতিতে অবদান রাখার পাশাপাশি করোনা আক্রান্তদের সেবা করতে গিয়ে গত দেড় বছরে সরকারি কর্মচারীদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষকারি বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী মারা গেছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এ সময় কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ভালো কাজের যেমন পুরস্কার পাবেন, তেমনি কেউ যদি খারাপ কাজে সম্পৃক্ত হন, তাহলে তাঁদের ক্ষমা নেই। তাঁদের কঠোর শাস্তি পেতে হবে। এই শৃঙ্খলাটা থাকতে হবে। এই নিয়মটা থাকতে হবে এবং সেটাই আমরা করবো।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে প্রশাসনের উন্নয়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত উদ্যোগের বিষয়ে সরকারি কর্মকর্তাদের লেখা দু’টি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ২০২০ এবং ২০২১ সালের জনপ্রশাসন পদক বিজয়ীদের মাঝে স্বর্ণ পদক, চেক, ক্রেস্ট এবং সনদ বিতরণ করেন। জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে বক্তৃতা করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলি আজম স্বাগত বক্তৃতা করেন।
এইদিন/সংবাদ/রই/জাতীয়
০
শাসক নয়, সেবক হিসেবে কাজ করবেন: সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী