ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। সাবিলা নূর ইতোমধ্যেই শাকিবের সবশেষ ব্লকবাস্টার দুই সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘তুফান’-এর প্রস্তাব ফিরিয়ে আক্ষেপ করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবিলা নূর বলেন, ‘এখন মনে হচ্ছে ছবি দুটি না করা ছিল আমার জন্য অনেক বড় বোকামি! “প্রিয়তমা” সুপার-ডুপার হিট হয়েছে। আর “তুফান” তো এখন চারিদিকে ঝড় তুলেছে। রায়হান রাফীর কাজে সবসময়ই আলাদা ডাইমেনশন থাকে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়েছে।’
‘প্রিয়তমা’ করতে না পারার কারণ হিসেবে তিনি শিডিউল সমস্যার কথা উল্লেখ করেছেন, তবে ‘তুফান’ নিয়ে খোলাসা করে কিছু বলেননি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব আবারও পেয়েছেন সাবিলা। তবে চূড়ান্ত কিছু এখনো জানা যায়নি। সাবিলা নূর এ বিষয়ে বলেন, ‘কথা হচ্ছে, তবে বিস্তারিত কিছু এখনই বলতে চাই না। একাধিক সিনেমা নিয়েই কথা হচ্ছে আমার। শুটিং শুরু না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।’
সাবিলা নূরকে সবশেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এ। শিহাব শাহীন পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে, যা দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে।

০