ফসলের মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আঁকা কৃষক আব্দুল কাদেরের জন্য পুরস্কার ঘোষণা করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম। কৃষককে আরো অনুপ্রাণিত করার জন্য ১০ হাজার টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেন তিনি।
কৃষক আব্দুল কাদেরের হাতে উপজেলা প্রশাসনের মাধ্যমে পুরস্কারের এই অর্থ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন।
পুরষ্কার প্রাপ্তি সম্পর্কে আব্দুল কাদের বলেন, কোনো কিছু পেতে নয়, জাতির পিতার প্রতি ভালোবাসা থেকেই ফসলের মাঠে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তিনি।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের পারাখালবালা গ্রামের ৩৩ শতাংশ জমিতে শিল্পকর্মটি করেন কৃষক আব্দুল কাদির। জমিটিতে অবয়ব অঙ্কন করা হয় জাতির পিতার, পাশে রাখা হয় স্মৃতিসৌধ ও জাতীয় পতাকাকে, ওপরের দিকে রাখা হয় শাপলা ও মুজিব শতবর্ষ। আর জাতির পিতার ছবির নিচে রাখেন নৌকা প্রতীক।
ছবির মতো চারদিকে বৃত্ত টেনে মুদ্রার আকার দেওয়া হয়। বৃত্তের চারপাশে দেওয়া হয় চারটি লাভ চিহ্নও। রেখা টেনে এসব আঁকার পর সেগুলোতে রবিশস্য লালশাক ও সরিষা শাকের বীজ বপণ করেন তিনি। লাল শাক ও সরিষাগুলো বেড়ে উঠতে উঠতে এখন স্পষ্ট হয়ে উঠছে জাতির পিতার প্রতিকৃতি, শাপলা, নৌকা, জাতীয় পতাকা ও মুজিব শতবর্ষের প্রতীক।
কৃষক আব্দুল কাদিরকে এই কাজে সহযোগিতা করেছে স্থানীয় পারাখালবালা বন্ধু মহল ডিজিটাল ক্লাবের যুবকরা। ক্লাবটির সভাপতি অলিউল্লাহ জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানাতে আব্দুল কাদির আমাদের সহযোগিতা চাইলে আমরা ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করি। পরে মাটিতে অঙ্কনের কাজে তাকে সহযোগিতা করি। মানুষ যাতে ভালোভাবে দেখতে পারে সেজন্য একটা মাচাও তৈরি করে দিয়েছি আমরা।
কৃষক কাদিরের নান্দনিক শিল্পকর্ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। শিল্পকর্মের এই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ফসলের মাঠে কৃষকের আঁকা বঙ্গবন্ধুকে নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ পুতুল নিজের ফেসবুকেও একটি পোস্ট দেন।
ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি ইউনিয়নের পাড়া খালবলা গ্রামের মো. তারা মিয়ার ছেলে আবদুল কাদির। দুই ছেলে ও এক মেয়ের জনক ৪১ বছর বয়সী আবদুল কাদির পঞ্চম শ্রেণিতে পড়ার সময় লেখাপড়া বাদ দিয়ে নিজের জমিতে চাষাবাদ শুরু করেন। গেল বছর একই জমিতে 'ভালোবাসার জমিন' করে আলোচনায় আসেন কৃষক কাদির।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!