ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেশের প্রায় নয় লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ধাপে আগামীকাল শনিবার (২৩ জানুয়ারি) ১ হাজার ১৬৮ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে জমিসহ ঘর পাচ্ছেন ৬৬ হাজার ১৮৯টি পরিবার। প্রতিটি পরিবারের একজন নারী ও একজন পুরুষের নামে ভূমির মালিকানাসহ হস্তান্তর করা হবে প্রয়োজনীয় সব কাগজপত্র।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস জানিয়েছেন, ‘শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪৯২ উপজেলায় যুক্ত হয়ে গৃহহীন-ভূমিহীনদের মুজিববর্ষের এ উপহার তুলে দেবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দেশের ভূমিহীন ও গৃহহীন ৮ লাখ ৮৫ হাজার ৬২২ পরিবারের তালিকা করে তাদের ঘর করে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচির অংশ হিসেবে ২৩ জানুয়ারি ৬৬ হাজার ১৮৯ ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাসজমির মালিকানা দিয়ে বিনা পয়সায় দুই কক্ষবিশিষ্ট ঘর প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘৬ মাসেরও কম সময়ে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। দ্বিতীয় ধাপে আরও প্রায় ১ লাখ পরিবারকে ঘর উপহার হিসেবে দেওয়া হবে। শুধু ঘরই নয়, প্রতিটি ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানিরও ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এ পরিবারগুলোর কর্মসংস্থানেও উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, তিনটি প্রকল্পের মাধ্যমে এ ঘরগুলো দেওয়া হচ্ছে। এর মধ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪১৯ কোটি ৬০ লাখ টাকায় তৈরি করা হয়েছে ২৪ হাজার ৫৩৮ ঘর। দুর্যোগ মন্ত্রণালয়ের দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ প্রকল্পের আওতায় ৬৫৯ কোটি ৮২ লাখ টাকায় ৩৮ হাজার ৫৮৬ ঘর এবং ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় ৫২ কোটি ৪১ লাখ টাকায় ৩ হাজার ৬৫ ঘর নির্মিত হচ্ছে। প্রকল্পগুলোতে মোট ব্যয় হয়েছে ১ হাজার ১৬৮ কোটি ৭১ লাখ টাকা।’
মুখ্য সচিব বলেন, ‘এটি একটি অসাধারণ ঘটনা। একই সঙ্গে এতগুলো পরিবারের পুনর্বাসনের নজির পৃথিবীতে আর নেই। এখন যেভাবে পুনর্বাসনের কাজ চলছে, তাতে আগামী ২ বছরের মধ্যে গৃহহীন পৌনে ৯ লাখ পরিবারের প্রত্যেকটি ঘর পাবে বলে আশা প্রকাশ করেন।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!