ডেস্ক রিপোর্ট: লেখক এবং ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় রায় ঘোষণা করা হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান বৃহস্পতিবার বিকেলে রায়ের তারিখ নির্ধারণ করেন।
ওই আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম সারোয়ার খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথিপত্র বলছে, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বাসায় ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে চাপাতির কোপে ব্লগার ও লেখক অভিজিৎ রায় নিহত হন। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার বা হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে যায়। অভিজিৎ ও বন্যা যুক্তরাষ্ট্রের নাগরিক। অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে দেশে এসেছিলেন তারা। ওই বার একুশে বইমেলায় তার দুটি বই প্রকাশিত হয়।
এ ঘটনায় অভিজিৎ রায়ের বাবা অজয় রায় শাহবাগ থানায় হত্যা মামলা করেন।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট এ মামলা তদন্ত করে। ২০১৯ সালের ১৩ মার্চ মেজর সৈয়দ জিয়াউল হকসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিজিৎ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন আরাফাত রহমান ওরফে শামস ওরফে সাজ্জাদ, মোজাম্মেল হোসেন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, আবু সিদ্দিক ওরফে সোহেল ওরফে সাকিব, আকরাম হোসেন আবির ওরফে আদনান ও শফিউর রহমান ফারাবী। আসামিদের মধ্যে জিয়াউল ও আকরাম পলাতক। অন্যরা কারাগারে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!