উৎপল দত্ত
কিছু শুব্দ অতিব্যবহারে ক্লিশে হয়ে যায় – জীর্ণ হয়ে যায়। শব্দটি নিত্য ব্যবহারে কানে আর কানাকানি করেনা। সেই অর্থে শব্দটি অর্থ হারায়। এই কান হয়ে ওই কান দিয়ে হাওয়ার মতো হুশ করে বেরিয়ে যাওয়ার মতো।
যখন বেরিয়ে যায় আমাদের হুঁশও হয়না।
‘নারীর ক্ষমতায়ন’ বা ‘উইমেন এমপাওয়ারমেন্ট’ সেরকম একটি শব্দ। শুনতে শুনতে আর বলতে বলতে পটেটু চিপস হয়ে গেছে।
নারীর প্রতি বৈষম্য অবচেতন মন থেকে আসে, সামাজিক ও পারিবারিক সংস্কার থেকে উদ্ভূতও চর্চিত সংস্কার অবচেতন মনের চাবিকাঠি। এবং কলকাঠি।
এই কলকাঠি পুরুষকে উত্তরাধিকার সূত্রে স্টেরিয়োটাইপ করেছে।
পুরুষ সেই অর্থে স্টেরিওটাইপ এর কাঠামো ভাঙতে সচেতন, সক্রিয় ও মানসিক প্রচেষ্টা লিঙ্গ-নিরপেক্ষ আচরণ এর জন্য মনকে প্রস্তুত করতে পারে।
উইমেন ইনক্লুসিভ
উইমেন ইনক্লুসিভ আসলে কী – কর্পোরেট বা কর্মক্ষেত্রে নারীর সক্রিয় ও অর্থবহ সম্পৃক্তি বলা যায়। এককথায় নারী-সম্পৃক্তি।
প্রথাগত অর্থে সংগঠন, কর্পোরেট ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রণ প্রতিষ্ঠিত ও নিশ্চিত করা। সমাজে ট্যাবু আছে। সব সমাজেই আছে। আমাদের সমাজে একটু বেশি আছে। নারীর জন্য মাতৃত্বকালীন ছুটির প্রয়োজন – কর্পোরেট ক্ষতি গুণতে চায় না
নারী পণ্য, তার ওপর বাজারে সে অলাভজনক পণ্য। অথচ বাংলাদেশের বর্তমান চিত্রটি সম্পূর্ন ভিন্ন।
অন্তত এই মুহূর্তে দেশের সামগ্রিক অর্থনীতিতে নারীর কন্ট্রিবিউশন বা অবদান ঈর্ষণীয় ভাবে বেশি। নারী ঘরে ও বাইরে। ঘরও নারীর কর্মক্ষেত্র। কাজ থেকে ফিরে দায়িত্বশীল পদে নিয়োজিত একজন নারী তার ঘরের কর্মকর্তার মুখে পড়ে।
ক্লান্ত স্বামীকে(!) টুথপেস্ট-তোয়ালে এগিয়ে দেয়। দৃশ্যটি ঝাঁকুনি দেয়না। যেহেতু স্টেরিয়োটাইপ।
নড়চড় হলে চলবে না। ‘ব্রেকআপ’ এর ব্যাধি এখন সমাজে আকছার। ‘আমি পুরুষ’ তুমি যাই করো না কেন, শেষ পর্যন্ত তুমি নারী। তোমাকে বাড়ি ফিরতেই হবে। আর সেটা তোমার নয়, আমার বাড়ি।
জেন্ডার-ইনক্লুসিভ বা নারী-সম্পৃক্তি কর্মক্ষেত্র সুনিশ্চিত করতে হলে অন্তত তিনটি বিষয়কে অগ্রাধিকার দেয়া জরুরী বলে সমাজ বিশেষজ্ঞরামনে করেন:
১. গর্ভকালীন ছুটি সহ, নারীর শারীরবৃত্তীয় ভিন্নতা থেকে উদ্ভূত সীমাবদ্ধতা কে শ্রদ্ধার সাথে দেখা এবং তার স্বাস্থ্যের প্রতি প্রণোদনা নিশ্চিত করা যাতে তারা আরও বেশি অবদান রাখতে পারে। ২. পুরুষ ও নারীর বেতন কাঠামো সমান করা। ৩. কর্মক্ষেত্রে যৌন হয়রানি সহ সকল প্রকার হয়রানি থেকে মুক্ত রেখে উপযোগী পরিবেশ নির্মাণ করা। ৪. যুগপ্রাচীণ মনোভঙ্গির পরিবর্তন করা - মানসিকতায় ও আচরণে।
একজন ভালো উদ্যেক্তা বা নেতৃত্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সে সবসময় পরবর্তী পর্যায়ের পরিবর্তনশীল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। যদি কোনও কারণে অবস্থান অব্যাহত রাখা সম্ভব না হয়, তাহলে অবশ্যই অবিলম্বে স্থানটি অন্যের দ্বারা পূরণ হয়ে যাবে।
এই বিষয়টি নারীর জন্য ইতিবাচক হতে পারে। নারী কর্মীদের ঝরে পড়ার সম্ভবনা তুলনামূলকভাবে কম। সচেতন উদ্যোক্তা নারী-কর্মী বা কর্মকর্তাদের নিয়োগের পরিবেশ ও সম্ভবনা নিশ্চিত করবে। সেক্ষেত্রে উদ্যোক্তা বা নেতৃত্বের সচেতনতা গুরুত্বপূর্ণ।
আমাদের নারীর ডানা
আমাদের সমাজে একজন নারীর ডানা ওড়ার ভাষা শিখেছে। প্রয়োজনীয় শক্তি ও দক্ষতা জড়ো করেছে। সমাজে পুরুষের দায়িত্ব অন্তত তাদের সেই আত্মবিশ্বাসটি ভেঙে না দেয়া: তুমি নারী, ঘরের কোণে থাকো। গৃহকোণ নারীর চিরায়ত হাইবারনেশনের কুঠুরি।
সেই পরিস্থিতি বৈশ্বিক ভাবেই পরিবর্তন হয়ে গেছে। আমাদের দেশে অর্থনীদি গতি সঞ্চার করছে নারী। জিডিপিতে ইনক্লুসিভ নারীর মেধা ও শ্রমের ফসল। বঙ্গবন্ধুর ভাষার অনুকরণে বলা যায়,
‘তাদের আর দাবিয়ে রাখা যাবে না।’
প্রতিহত বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে গেলে তা হবে আত্মহত্যার সমার্থক। এ কথা শুধু পুরুষতন্ত্রের জন্য সত্য নয় । রাষ্ট্র, সমাজ ও পরিবারের জন্য সমান সত্য।
‘ক্ষমতায়ান’ শব্দের সাথে অস্ত্রশস্ত্রের যোগ নেই। অর্থের যোগ আছে। নারীর ক্ষমতায়নকে দেখতে হবে এই অর্থনৈতিক শক্তির দৃষ্টিকোণ থেকে।
নারী পণ্য কথাটি জঘন্য উচ্চারণ
নারী পণ্য – একথা জঘন্য। উচ্চারিত হলেই দুর্গন্ধ ভেসে আসে। ব্র্যান্ড টুথপেস্টও ওই দুর্গন্ধ দূর করতে পারে না।
প্যাট্রিয়ার্কল সোসাইটি, পুরষতান্ত্রিক সমাজ - শব্দগুলি এখন অভিধানভূক্ত। বাস্তবে এর চেহারা দেখা যায় না। তাই ওই বিতর্ক অর্থহীন হয়ে গেছে। সভা-সেমিনার করাও অর্থের অপচয় মাত্র।
সত্যকে মেনে নেয়ার সময় এখন। নাহলে ক্রমগত পেছনমুখো হতে হবে। পণ্য, নগন্য, জঘন্য নয়। নারী অগ্রগণ্য।
আজ ওম্যান ইনক্লুসিভ বা নারী অর্ন্তভূক্তির প্রশ্ন উঠেছে, আগামীকাল ম্যান-ইনক্লুসিভ এর প্রশ্ন উঠবে না – এ কথা জোর দিয়ে বলা যায় না।
একজন নারী ন্যাতা দিয়ে মেঝে পরিষ্কার করে, সন্তান ধারণ করে, পুরো শারীরবৃত্তীয় ঝুঁকি তার ওপরেই থাকে।
নারী পরম্পরাকে বাঁচিয়ে রাখে যুগ যুগ।
এবং গ্রহান্তরে যায়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!