ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের হাতীবান্ধায় পাথর বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।
নিহতরা হলেন- হাতীবান্ধা থানা-পুলিশের (ডিএসবি) এসআই আব্দুল মতিন (৪৫) ও কনস্টেবল মজিবুল হক (৫০)।
সোমবার বিকেল ৩ টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটির চালক পালিয়ে গেছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে দুই পুলিশ সদস্য ফকিরপাড়ায় গিয়েছিলেন। কাজ শেষে মোটরসাইকেল করে তারা হাতীবান্ধা থানায় ফিরছিলেন। উপজেলার খানের বাজার এলাকায় পৌঁছালে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে তারা ট্রাকের চাকার নিচে পড়ে গিয়ে পিষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে তাদের মৃতদেহ উদ্ধার করেন।
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, হাতীবান্ধা পুলিশের দুজন ডিএসবি ইউনিয়ন পরিষদে এসে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তথ্য সংগ্রহ করে ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন।

০