আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
রবীন্দ্রনাথ লিখেছিলেন বটগাছের পূর্ণ রূপ দেখতে হলে দূর থেকেই দেখতে হয়। বঙ্গবন্ধু বাংলার ইতিহাসের বটবৃক্ষ, মহানায়ক। বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ মাতৃকার জন্য যে অনবদ্য অবদান রেখেছেন তা অনস্বীকার্য। অগ্নিঝরা ভাষণ ও আপোষহীন দৃঢ় মনোবল নিয়ে বাঙালির স্বপ্নে লালিত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে বাংলার মাটি ও মানুষের হৃদয়ে আর ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। নিঃস্বার্থ আত্মত্যাগই ছিল তার একমাত্র ব্রত। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন থাকবে বঙ্গবন্ধুর গৌরবগাথা।
বঙ্গবন্ধু বাংলাদেশের অভ্যুদয়ের দশ মাসের মধ্যেই বাঙালির জন্য রচনা করেছিলেন এক অসাধারণ সংবিধান। সেই সংবিধানে বাঙালির সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য পুরো কাঠামোকেই ঢেলে সাজানো হয়েছিলো। একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক ‘সোনার বাংলাদেশ’ প্রতিষ্ঠাই ছিল তাঁর মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আমৃত্যু অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আলোর দিশারী মুজিব ছিলেন আপোষহীন। বাঙালি জাতির এই অবিসংবাদিত নেতার দৃঢ় সংকল্প, আত্মবিশ্বাস ও কঠিন আত্মত্যাগের ফলস্বরূপ আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিকের মর্যাদা পেয়েছি।
বাঙালির নবজীবনের সূচনা হয় ১৯৭১ সালে। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পরাজিত হয় পাকিস্তানি সামরিক বাহিনী। এ যুদ্ধে ত্রিশ লাখ শহীদের জীবনাবসান, দুই লাখ ছিয়াত্তর হাজার মা-বোনের মর্যাদাহানীর ফলাফল আমাদের বিজয়। পেয়েছি এই লাল সবুজের পতাকা। পেয়েছি এই সোনার বাংলা, স্বাধীন বাংলাদেশ। বিশ্বের বুকে আবির্ভূত হয় একটি জাতি-রাষ্ট্র বাংলাদেশ।
বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক জনসভা আহ্বান করেন। সেখানে বাঙালির স্বাধীনতার জন্য বিশ্বের ইতিহাসে ‘ম্যাগনাকার্টা’ খ্যাত একটি ভাষণ প্রদান করেন, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। যখন শেখ মুজিবের বিভিন্ন পদক্ষেপ পাকিস্তানি শাসকগোষ্ঠীদের বিবেচনায় ভালো লাগে নি, তখন ষড়যন্ত্র করে তারা পূর্ব বাংলায় সামরিক শক্তি বৃদ্ধি করে যাচ্ছিল এবং তারই ধারাবাহিকতায় একদিকে পঁচিশে মার্চের কালরাতে অসহায় ও নিরস্ত্র বুদ্ধিজীবীদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে নির্বিচারে তাঁদের হত্যা করা হচ্ছিল, অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে গিয়েছিল। তারা শেখ মুজিবকে পূর্ব বাংলার কোনো কারাগারে রাখাটা নিরাপদবোধ করেনি।
স্বাধীনতা যুদ্ধের পুরো নয়টি মাস বঙ্গবন্ধুকে পাকিস্তানের স্বৈরশাসকরা পশ্চিম পাকিস্তানের কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আটকে রেখেছিল। বঙ্গবন্ধু তাঁর সারা রাজনৈতিক জীবনের বেশির ভাগ সময়ই কারাগারে কাটিয়েছেন। ১৬ ডিসেম্বরে পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হওয়ার পর তারা তখন স্বাধীন বাংলাদেশের ইতিহাসের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্তি দিতে বাধ্য হয়। তখন তিনি বীর বাঙালির বীর নেতা হিসেবে বীরের বেশে তাঁরই ডাকে স্বাধীন হওয়া এই বাংলায় প্রত্যাবর্তন করেন। যে দেশ এবং যে স্বাধীনতার জন্য জীবনবাজি রেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মাটিতে পা দিয়েই আবেগে কেঁদে ফেলেন। বিমানবন্দরে অস্থায়ী সরকারের সদস্য, মুক্তিযোদ্ধা সবাই অশ্রুসজল নয়নে বরণ করেন ইতিহাসের এই বরপুত্রকে।
ওইদিনই বাঙালী জাতির অবিসংবাদিত নেতা রেসকোর্স ময়দানে প্রায় ১৭ মিনিট জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেন। যা ছিল জাতির জন্য দিকনির্দেশনা। রেসকোর্সের জনসভায় তিনি মাইকের সামনে দাঁড়িয়ে শিশুর মতো কান্নায় ভেঙে পড়েন। ভাষণে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘বিশ্বকবি তুমি বলেছিলে ‘সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি।’ বিশ্বকবি রবীন্দ্রনাথ তুমি দেখে যাও, তোমার আক্ষেপকে আমরা মোচন করেছি।
তোমার কথা মিথ্যা প্রমাণিত করে আজ ৭ কোটি বাঙালী যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। হে বিশ্বকবি তুমি আজ জীবিত থাকলে বাঙালীর বীরত্বে মুগ্ধ হয়ে নতুন কবিতা সৃষ্টি করতে।’ ভাষণের এক পর্যায়ে বলেন ‘আমার সেলের পাশে আমার জন্য কবর খোঁড়া হয়েছিল। আমি প্রস্তুত হয়েছিলাম। বলেছিলাম, আমি বাঙালী, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। আমি বলেছিলাম, আমার মৃত্যু এসে থাকে যদি আমি হাসতে হাসতে যাব। আমার বাঙালী জাতকে অপমান করে যাব না। তোমাদের কাছে ক্ষমা চাইব না এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালী আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান।’
বঙ্গবন্ধুর এই স্বদেশ প্রত্যাবর্তনকে ভারতের নেতৃবৃন্দ আখ্যায়িত করেছিলেন ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে।’

০