ডেস্ক রিপোর্ট: সৌদি প্রবাসী সাবেক স্বামীর মামলায় গ্রেফতার মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে শুক্রবার দুপুরের দিকেআদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চাইবে পুলিশ।
মোহাম্মদপুর থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম খান বলেছেন, রোমানাকে আদালতে পাঠানো হয়েছে। পাঁচদিনের রিমান্ড চাওয়া হবে তার।
সাবেক স্বামীর কাছ থেকে দেড় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়া থেকে স্বর্ণাকে গ্রেফতার করে পুলিশ।
২০১৮ সালে সৌদি প্রবাসী কামরুল হাসানের সঙ্গে ফেসবুকের মাধ্যমে স্বর্ণার পরিচয় হয়। ২০১৯ সালের মার্চে তারা বিয়ে করেন। এরপর কামরুল সৌদি আরব চলে যান। গাড়ি ও ফ্ল্যাট কেনা এবং ব্যবসা করাসহ নানা অজুহাতে কামরুলের কাছ থেকে এক কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন স্বর্ণা।
সম্প্রতি কামরুল দেশে ফিরলে স্বর্ণা জানায়, কামরুলকে অনেক আগেই তালাক দিয়েছেন তিনি। এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর কামরুল মোহাম্মদপুর থানায় মামলা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
২০১৫ সালে স্বর্ণা অভিনীত একটি সিনেমা মুক্তি পায়। এছাড়া একাধিক বিজ্ঞাপনের মডেলও ছিলেন তিনি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!