ডেস্ক রিপোর্ট: সৌদি প্রবাসীর কাছ থেকে দেড় কোটি টাকা অর্থ হাতিয়ে নেয়ার মামলায় মডেল রোমানা ইসলাম স্বর্ণাসহ (৪০) তিনজনকে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। অন্য আসামিরা হলেন, রোমানার মা আশরাফিল ইসলাম শেলী (৫৭) এবং তার ছেলে আন্নাফি ইউসুফ (২১)।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক মো. দুলাল হোসেন আজ ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিদের আইনজীবী এডভোকেট সৈয়দ মো. আকরাম হোসেন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেককে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
ভুক্তভোগী এক সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে দেড় কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন রোমানা।
২০১৮ সালে সৌদি প্রবাসী কামরুল হাসানের সঙ্গে ফেসবুকের মাধ্যমে স্বর্ণার পরিচয় হয়। ২০১৯ সালের মার্চে তারা বিয়ে করেন। এরপর কামরুল সৌদি আরব চলে যান। গাড়ি ও ফ্ল্যাট কেনা এবং ব্যবসা করাসহ নানা অজুহাতে কামরুলের কাছ থেকে এক কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন স্বর্ণা।
সম্প্রতি কামরুল দেশে ফিরলে স্বর্ণা জানায়, কামরুলকে অনেক আগেই তালাক দিয়েছেন তিনি। এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর কামরুল মোহাম্মদপুর থানায় মামলা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
২০১৫ সালে স্বর্ণা অভিনীত একটি সিনেমা মুক্তি পায়। এছাড়া একাধিক বিজ্ঞাপনের মডেলও ছিলেন তিনি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!